Latest Posts

‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’

- Advertisement -
লিটল হাউজ অন দ্য প্রেইরির জন্য লরা ইঙ্গলসের ওয়াইল্ডার বুক সিরিজের নাট্যরূপে ইচ্ছাকৃতভাবেই আদিবাসী চরিত্রগুলোকে গভীরভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন নেটফ্লিক্সের আসন্ন সিরিজটির অভিনেতারা

লিটল হাউজ অন দ্য প্রেইরির জন্য লরা ইঙ্গলসের ওয়াইল্ডার বুক সিরিজের নাট্যরূপে ইচ্ছাকৃতভাবেই আদিবাসী চরিত্রগুলোকে গভীরভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন নেটফ্লিক্সের আসন্ন সিরিজটির অভিনেতারা। মূল টেক্সটে বর্ণবাদ নিয়ে যে বদ্ধমূল বিষয়গুলো ছিল তা এড়িয়ে যাওয়া হয়েছে। বর্ণবাদ নিয়ে বদ্ধমূল এই উপস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়ে ওয়াইল্ডার বুক সিরিজ।

ওজিবুয়ে অভিনেতা মিগুন ফেয়ারব্রাদার বলেন, প্রযোজক ছিলেন উপন্যাসের একটি অন্তর্ভুক্তিমূলক গল্প বলতে। উপন্যাসটিতে ১৯ শতকে ওসেজ আইল্যান্ডের আমেরিকান ওয়েস্টে বসতি স্থাপনকারী একটি শে^তাঙ্গ পরিবারকে চিত্রিত করা হয়েছে।

- Advertisement -

সেমি আত্মজীবনিমূলক এই বই এবং আগের চিত্রনাট্যের সমালোচনা করেন পন্ডিত ও আদিবাসী কমিউনিটিগুলো। স্থানীয় আমেরিকান চরিত্রগুলো যেভাবে উপস্থাপন করা হয়েছে এবং যে পন্থায় ঔপনিবেশিক বয়ানকে কেন্দ্রে স্থান দেওয়া হয়েছে সেজন্য এই সমালোচনা করেন তারা। ২০১৮ সালে চিলড্রেন’স অ্যাওয়ার্ড থেকে ওয়াল্ডারের নাম বাদ দেওয়া হয়। এর কারণ হিসেবে বলা হয়, লেখকের লিগ্যাসি জটিল এবং ওয়াইল্ডারের কাজ সার্বজনিনভাবে গৃহীত হয়নি।

আট পর্বের প্রথম সিজনে ১৮৭০ এর দশকে ইনগলস পরিবারকে তুলে ধরা হয়েছে। তারা মুক্ত ভূমির প্রতিশ্রুতি দিয়ে আমেরিকার পশ্চিমে যাত্রা করে। যদিও ওসেজ নেশন টেরিটোরিতে বসতি স্থাপনের পর তারা জানতে পারেন যে, যুক্তরাষ্ট্র সরকার তখনো ভূমি সংক্রান্ত একটি চুক্তি নিয়ে তখনো দর-কষাকষি করছে এবং তারা সেখানে অবাঞ্ছিত।

আদিবাসী মিচেল পরিবারকে ইনগলস পরিবারের সমান্তরালে দেখানো হয়েছে। যখন বসতিরা উপস্থিত হয় তখন তাদের ভালোবাসা, সংগ্রাম ও দুর্দশার ছবি তুলে ধরা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.