Latest Posts

বোতলজাতকরণ কারখানা বিক্রি করতে রাজি দিয়াজিও

- Advertisement -
ক্রাউন রয়্যাল হুইস্কির মালিক প্রতিষ্ঠান দিয়াজিও দক্ষিণ অন্টারিওতে তাদের বোতলজাতকরণ কারখানা বিক্রি করার ব্যাপারে রাজি হয়েছে

ক্রাউন রয়্যাল হুইস্কির মালিক প্রতিষ্ঠান দিয়াজিও দক্ষিণ অন্টারিওতে তাদের বোতলজাতকরণ কারখানা বিক্রি করার ব্যাপারে রাজি হয়েছে। দিয়াজিওর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, অ্যামহার্স্টবার্গ কারখানার ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হলেও এর ক্রেতার ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। সময় হলে আরও তথ্য জানিয়ে দেওয়া হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত বরাবর ঐতিহাসিক শহরে অবস্থিত কারখানাটি দিয়াজিও বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর বিক্রির প্রস্তাব করা হয়। বন্ধ করে দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দিয়াজিও কারখানার প্রায় ২০০ কর্মীকে ছাঁটাই করে।

- Advertisement -

এর প্রতিক্রিয়ায় অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড লিকার স্টোরের তাক থেকে রয়্যাল ক্রাউন সরিয়ে ফেলার হুমকি দেন। যদিও দিয়াজিও প্রদেশে ২ কোটি ৩০ লাখ ডলার ব্যয়ের ব্যাপারে রাজি হওয়ার পর ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন ফোর্ড।

ম্যানিটোবা এবং কুইবেকে বোতলজাত এবং ডিস্টিলেশন কারখানা রয়েছে দিয়াজিও। তারা বলেছে, তাদের ক্রাউন রয়্যাল পণ্য এখনো কানাডায় ডিস্টিলেশন করা হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.