
ক্রয় প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে অটোয়া, যাতে করে ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো ফেডারেল কাজের ঠিকাদারি পেতে পারে। ক্রয় সংক্রান্ত মন্ত্রী জোয়েল লাইটবাউন্ড এই ঘোষণা দেন।
সরকারের তরফ থেকে বলা হয়েছে, এই গ্রীষ্ম থেকে পাবলিক সার্ভিস অ্যান্ড প্রকিউরমেন্ট কানাডা ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়ন করবে, যাতে করে শর্তগুলো যৌক্তিক হয়।
বিভাগটি বলেছে, এ বছরের শেষ দিকে দরপত্রে আবেদনের ভাষা আরও সহজ করা হবে। সেই সঙ্গে সম্ভাব্য ভেন্ডরদের জন্য প্রশাসনিক বোঝা কমিয়ে আনা হবে।
গত মাসে ফেডারেল সরকার বাই কানাডা পলিসির সর্বনিম্ন চুক্তি মূল্য আড়াই কোটি ডলার থেকে ৫০ লাখ ডলারে নামিয়ে এনেছে। সেই সঙ্গে ফেডারেল দরপত্রের সংখ্যা সম্প্রসারণ করা হয়েছে, যেখানে দেশীয় প্রতিষ্ঠান ও উপকরণ অবশ্যই অগ্রাধিকার পাবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ইনোভেশন সল্যুশন্স কানাডার মাধ্যমে ৭ কোটি ৯৯ লাখ ডলার ব্যয়ের পরিকল্পনা করছে অটোয়া। এর লক্ষ্য, প্রথম গ্রাহক হিসেবে উদ্যোক্তাদের তাদের প্রযুক্তির পরীক্ষা ও বৈধতার পরীক্ষায় সহায়তা করা।

