Latest Posts

ইবোলার কারণে স্থগিত হতে পারে ২৪ হাজারের বেশি ভ্রমণ নথি

- Advertisement -

কানাডাকে ইবোলা সংক্রমণ থেকে মুক্ত রাখতে ফেডারেল সরকার যে পদক্ষেপ নিয়েছে তার ফলে ২৪ হাজারের বেশি ভ্রমণ নথি স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। সরকার ৯০ দিনের জন্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের অভিবাসন ও ভ্রমণ নথি স্থগিতের ঘোষণা দিয়েছে। বুধবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে এটা কার্যকর হয়েছে।

- Advertisement -

অভিবাসন বিভাগের একজন মুখপাত্র এক ইমেইলে বলেন, ১৯ মে পর্যন্ত ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর ১২ হাজার ৬০০ এবং উগান্ডার ১১ হাজার ৫০০ নাগরিকের কাছে বৈধ ভ্রমণ নথি ছিল। এ ছাড়া ২১ মে পর্যন্ত সুদানের ৪৭০ জন নাগরিকের হাতে বৈধ ভ্রমণ নথি ছিল।

অভিবাসন বিভাগের মুখপাত্র জোর দিয়ে বলেন, পদক্ষেপটি নেওয়া হয়েছে তারা কোন দেশের বাসিন্দা তার ভিত্তিতে, জাতীয়ভাবে নয়, যাতে করে এসব দেশের যেসব বাসিন্দা সেখানে বর্তমানে বসবাস করছেন না তারা যাতে সংক্রমিত না হন।

স্থগিত করা নথির মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক ভ্রমণ অনুমোদন এবং এই তিন দেশের বাসিন্দাদের অস্থায়ী ও স্থায়ী ভিসা। এই তিনটি দেশের যেকোনো একটি থেকে করা এসব নথির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ আপাতত বন্ধ রাখছে সরকার। তবে তারা পাসপোর্ট, স্থায়ী বাসিন্দা কার্ড এবং স্থায়ী বাসিন্দা ভ্রমণ নথি প্রক্রিয়াকরণ অব্যাহত রাখবে। যারা এরই মধ্যে কানাডায় অবস্থান করছেন তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলবে।
ইবোলার সংক্রমণ দেখা দিয়েছে এমন কোনো দেশ থেকে কেউ কানাডায় আসলে তাদেরকে ২১ দিনের কোয়ারেন্টিনে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই পদক্ষেপ ২৯ আগস্ট শেষ হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.