Latest Posts

সপ্তাহে চারদিন অফিসে ফিরছেন ফেডারেল কর্মীরা

- Advertisement -

হাজারো ফেডারেল সরকারি কর্মীদের সোমবার থেকে নতুন কর্ম নির্ঘণ্ট শুরু হওয়ায় এখন থেকে সপ্তাহে চারদিন তাদের স্বশরীরে অফিস করার কথা। কিন্তু অফিসে পর্যাপ্ত জায়গার অভাবে কিছু বিভাগে কর্মীদের ফিরতে বিলম্ব হতে পারে।

- Advertisement -

রিমোট ওয়ার্ক কাজের যে রীতি চালু ছিল গত ফেব্রুয়ারিতে তাতে পরিবর্তন এনেছে ট্রেজারি বোর্ড। মে মাস থেকেই নির্বাহী পর্যায়ের সরকারি কর্মীরা সপ্তাহে পাঁচদিন অফিস করছেন।

ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার মুখপাত্র জেফরি ম্যাকডোনাল্ড বলেন, বিভাগে পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়া পর্যন্ত অধিকাংশ কর্মীরা সপ্তাহে তিনদিন স্বশরীরে অফিস করবেন। তবে ব্যবস্থাপনা পর্যায়ের কর্মীরা স্বশরীরে অফিস করবেন সপ্তাহে চারদিন।
হেলথ কানাডা ও পাবলিক হেলথ এজেন্সি অব কানাডার মুখপাত্র মার্ক জনসন বলেন, তাদের অধিকাংশ অফিসে পর্যাপ্ত স্থান থাকলেও কিছু এলাকায় এ নিয়ে চ্যালেঞ্জ রয়েছে।

এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডার মুখপাত্র নাতালি হুনোল্ট বলেন, তাদের বিভাগটি নতুন নিয়ম কার্যকর করছে। কিন্তু কিছু কার্যালয়ে এখনো কর্মীদের স্থান সংকুলানের জন্য আরও জায়গার প্রয়োজন রয়েছে।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার মুখপাত্র জেসন কুঙ্গ বলেছেন, বিভাগটি কয়েক বছরব্যাপী সংস্কার প্রকল্প হাতে নিয়েছে, যা স্থান সংকুলানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রকল্পটির মধ্যে রয়েছে বিভাগের সদরদপ্তর ও অটোয়ার এলাকার অন্যান্য ভবনের সংস্কার।

২০২০ সালের মার্চে যখন কোভিড-১৯ মহামারি আঘাত হানে তখন থেকেই অধিকাংশ সরকারি কর্মীকে বাড়িতে বসে কাজ করতে বলা হয়। এই মানদ- দুই দিন থেকে বাড়ানোর পর ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কোর ফেডারেল কর্মীরা সপ্তাহে তিনদিন স্বশরীরে অফিস করছেন।

ফেডারেল ইউনিয়নগুলো সরকারের একের পর অফিসে ফেরার নির্দেশিকার বিরুদ্ধে লড়াই করেছে। কেউ কেউ অন্যান্য শ্রম চর্চার অভিযোগও করেছে।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.