Latest Posts

নর্দার্ন শিল্ড এনার্জি করিডোরের প্রস্তাবিত রুট ঘোষণা

- Advertisement -
জ্বালানি তেল পরিবহনের জন্য পশ্চিম থেকে পূর্বে পাইপলাইন প্রকল্প নর্দার্ণ শিল্ড এনার্জি করিডোরের প্রস্তাবিত রুট প্রকাশ করেছে প্রদেশ

অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের জন্য পশ্চিম থেকে পূর্বে পাইপলাইন প্রকল্প নর্দার্ণ শিল্ড এনার্জি করিডোরের প্রস্তাবিত রুট প্রকাশ করেছে প্রদেশ। আলবার্টার হার্ডিস্টি থেকে অন্টারিওর সার্নিয়া পর্যন্ত ৩ হাজার ৩০০ কিলোমিটার বিস্তৃত হবে এই পাইপলাইন।
অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড এবং আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ ক্যালগেরিতে সোমবার এই ঘোষণা দেন

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ ক্যালগেরিতে সোমবার এই ঘোষণা দেন। স্মিথ এই করিডোরকে ঐতিহাসিক অবকাঠামো প্রকল্প বলে উল্লেখ করেছেন, যার ফলে বিদেশ থেকে কানাডার জ¦ালানি তেল আমদানি নির্ভরতা কমবে এবং দেশীয় সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হবে।

- Advertisement -

প্রস্তাবিত এই করিডোর দিয়ে প্রতিদিন ৫ লাখ ব্যারেল জ্বালানি তেল পরিবাহিত হবে বলে প্রাক্কলন করা হয়েছে। তবে স্থানীয় ব্যবহার ও রপ্তানি বাজারের জন্য প্রতিদিন ৮ লাখ ব্যারেল পর্যন্ত জ¦ালানি তেল পরিবহনের সক্ষমতা এই পাইপলাইনের আছে বলে জানানো হয়েছে। রুটটি অন্টারিওর সার্নিয়াতে গিয়ে শেষ হবে। এখানেই বড় সক্ষমতার তেল পরিশোধনাগারের অবস্থান। জ¦ালানি ও শিপিং অবকাঠামোও রয়েছে এখানে।

অন্টারিও একই সঙ্গে নতুন এবং বিদ্যমান বন্দর পর্যন্ত পাইপলাইন সম্প্রসারণের বিষয়টি খতিয়ে দেখছে। পোর্ট অব চার্চিলের সঙ্গে সংযুক্তি এর মধ্যে অন্যতম। আর এই কাজটি তারা করতে চায় ম্যানিটোবা এবং ম্যানিটোবা-ক্রাউন ইনডিজেনাস কর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে।
ফোর্ড বলেন, কানাডিয়ান কর্মীদের রক্ষা এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে করিডোরটির অবস্থান একেবারে কেন্দ্রে।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.