Latest Posts

শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকে যেভাবে দেখছে কোম্পানিগুলো

- Advertisement -
হেরিটেজ মন্ত্রী মার্ক মিলার বুধবার এক ঘোষণায় বলেন, সামাজিক যোগাযোগ কোম্পানিগুলোকে শেষ পর্যন্ত ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিষিদ্ধ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত না তারা সুরক্ষা অনুসরণ করছে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব করদে যাচ্ছে ফেডারেল সরকার। তাদের আশা, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের প্ল্যাটফর্ম নিরাপদ করে তুলবে।
হেরিটেজ মন্ত্রী মার্ক মিলার বুধবার এক ঘোষণায় বলেন, সামাজিক যোগাযোগ কোম্পানিগুলোকে শেষ পর্যন্ত ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিষিদ্ধ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত না তারা সুরক্ষা অনুসরণ করছে।
তরুণদের রক্ষায় প্রযুক্তি কোম্পানিগুলো কী করছে, সম্ভাব্য নিষেধাজ্ঞাদের অনুবূতি কী এবং বুধবারের ঘোষণার ব্যাপারে তারা কী ভাবছে? এই প্রশ্ন তাদের করেছিল দি কানাডিয়ান প্রেস।

ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান ১৬ বছরের নিচের যেসব কিশোর প্ল্যাটফরমটিতে সাইন আপ করবে তাদেরকে ডিফল্ট হিসেবে সীমিত সক্ষমতার প্রাইভেট অ্যাকাউন্ট দিচ্ছে। ডিফল্ট সেটিং যেসব ব্যক্তি কিশোরদের সঙ্গে সংযুক্ত নন তাদের পাঠানো মেসেজ আটকে দেয়। সেই সঙ্গে তাদের সামনে সংবেদনশীল কনটেন্ট কমিয়ে আনে। এ ধরনের কনটেন্টের মধ্যে রয়েছে সহিংসতা প্রদর্শন করে দেওয়া পোস্ট।

- Advertisement -

ইনস্টাগ্রামসহ ফেসবুক, মেসেথঞ্জার, থ্রেডস এবং হোয়াটসঅ্যাপের কর্ণধার মেটা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার বিপক্ষে। কারণ, এর ফল হতে পারে উল্টো। মেটার মুখপাত্র জুলিয়া পেরেইরা গত মাসে মিডিয়াকে এমনটাই জানিয়েছিলেন।

স্নাপপচ্যাটের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৩ থেকে ১৭ বছরের কেউ সাইন আপ করলে স্নাপচ্যাট তাদেরকে কিশোর অ্যাকাউন্টে রাখে। এসব অ্যাকাউন্টের ব্যবহারকারীর কেবলমাত্র মিউচুয়াল ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ করতে পারে অথবা যাদের নাম্বার এরই মধ্যে তাদের কন্টাক্টে সেভ করে রাখা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

সামাজিক যোগাযোগ প্ল্যাটফরম টিকটকের কিশোর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবেই ব্যক্তিগত। এসব অ্যাকাউন্ট কোনো ধরনের লাইভ কনটেন্ট প্রকাশ করতে পারে না অথবা কোনো ধরনের ভার্চুয়াল উপহার দিতে ও নিতে পারে না। এমনকি টিকটক শপে কোনো পণ্য লেনদেন করারও সুযোগ নেই এই অ্যাকাউন্টের।
১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ইউটিউব এমন অ্যাকাউন্টের সুযোগ দিয়ে থাকে যা কেবলমাত্র পরিবারের জন্য উপযোগী ভিডিওতে প্রবেশ করা যায়। এখানে পাবলিক কমেন্ট বা ব্যক্তিগত মেসেজিংয়ের কোনো সুযোগ নেই।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.