
গ্রেটার টরন্টো এরিয়া (জিটিএ) এবং অন্টারিওতে বসবাসকারী দেড় লাখের মতো বাড়িতে বসবাসকারীদের তাদের মেইলটি সংগ্রহের জন্য বাড়তি কয়েক কদম হাঁটতে হবে। কারণ, কানাডা পোস্ট হোম ডেলিভারি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে কানাডা পোস্ট ঘোষণা করেছে যে, অ্যাজাক্স, ব্র্যাম্পটন, হকসবারি, কিচেনার, লন্ডন, মিসিসোগা, অটোয়া এবং পিকারিংয়ের প্রায় এক লাখ ৫৮ হাজার বাড়ির দরজায় মেইল পৌঁছে দেওয়া সেবার ইতি টানছে। ২০২৭ সালে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
জিটিএর যেসব পোস্টাল কোডে হোম ডেলিভারি বন্ধ হবে সেগুলো হচ্ছে এ্যাজাক্সের এল১এস, এল১টি, ব্র্যাম্পটনের এল৬এস, এল৬টি, এল৬ডবিøউ, এল৬ওয়াই, এল৬ভি, এল৬এক্স, এল৬জেড, এল৭এ,, পিকারিংয়ে এল১ভি, এল১ডবিøউ, এল১এক্স এবং মিসিসোগায় এল৪টি, এল৪ভি, এল৫এম, এল৫এন, এল৫এস এবং এ৫টি।
ক্রাউন কর্পোরেশনটি গত এপ্রিলে এক ঘোষণায় বলেছিল, ২০২৬ সালের শেষ দিক থেকে ইটোবিকোকের ১৮ হাজার বাড়িতে হোম ডেলিভারি বন্ধ হয়ে যাবে। অন্টারিওর বাইরে বিভিন্ন প্রদেশের মোট ৩ লাখ ২৭ হাজার ঠিকানায়ও হোম ডেলিভারি বন্ধ হয়ে যাবে।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

