Latest Posts

ফিফার স্বাস্থ্য নীতি গুরুত্বের সঙ্গে নেয়নি অন্টারিও

- Advertisement -

গণমাধ্যমের ব্যাপক আগ্রহ সত্ত্বেও গত দুই বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফিফার বিবেচনায় বিশ্বকাপ চলাকালে গুরুত্বপূর্ণ (ভিআইপি) ও অতি গুরুত্বপূর্ণ (ভিভিআইপি) ব্যক্তিদের অগ্রাধিকারমূলক চিকিৎসা নিয়ে আলোচনা করতে কোনো ইমেইল ব্যবহার করেননি। প্রাদেশিক সরকারের প্রকাশ করা নথিতে এমনটাই উঠে এসেছে।

- Advertisement -

নথিতে বলা হয়েছে, যদিও ফিফা জোর দিয়ে বলে আসছিল যে, বিশ্বকাপের এলিটদের অগ্রাধিকারমূলক স্বাস্থ্যসেবা পাওয়া উচিত, স্বাস্থ্য মন্ত্রণালয় কখনোই তাকে আমলে নেয়নি।

তথ্য অধিকার আইনে ভিআইপি এবং ভিভিআইপিদের চিকিৎসা সংক্রান্ত ইমেইল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য নথি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ভিআইপি মেডিকেল ট্রিটমেন্ট বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরে বিনিময় করা সব ইমেইল কেবলই এ নিয়ে সংবাদ নিয়ে উদ্বেগ সংক্রান্ত।

দি সানকে যে নথি সরবরাহ করা হয়েছে তার মধ্যে মাত্র দুটি ছিল, যা সংবাদ পরিবেশন সংক্রান্ত নয়।

কর্মকর্তারা বলেন, অন্টারিও সরকার স্বাস্থ্য সংক্রান্ত চাহিদা নিয়ে ফিফাকে কোনো ধরনের নিশ্চয়তা দেয়নি।
এ মাসের একটি ইমেইলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ফিফার জিজ্ঞাসা সত্ত্বেও অন্টারিওর স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে কাজ করবে তাতে কোনো পরিবর্তন আসবে না।

টরন্টোতে বিশ^কাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ জুন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.