Latest Posts

একটি মুসলিম পরিবারের ওপর ভয়াবহ হামলার ৫ বছর পালন

- Advertisement -
বিদ্বেষ-প্রসূত ভয়াবহ এক হামলার পাঁচ বছর পালন করছে দক্ষিণপশ্চিম অন্টারিওর একটি কমিউনিটি।

 

বিদ্বেষ-প্রসূত ভয়াবহ এক হামলার পাঁচ বছর পালন করছে দক্ষিণপশ্চিম অন্টারিওর একটি কমিউনিটি। ওই হামলায় একটি মুসলিম পরিবারের চার সদস্য নিহত হন।

- Advertisement -

২০২১ সালের ৬ জুন এক ব্যক্তি তার ট্রাকটি উঠিয়ে দিলে সালমান আফজাল, তার স্ত্রী মাদিহা সালমান, তাদের কন্যা যমুনা ও তার দাদি তালাত নিহত হন। অন্টারিওর লন্ডন নেবারহুডে পরিবারটি হাঁটার জন্য বের হলে এই ঘটনা ঘটে।
এই দম্পতির ছেলে ওই হামলায় বেঁচে গেলেও গুরুতর আহত হয়। ওই ঘটনার সময় তার বয়স ছিল ৯ বছর। হামলাকারী ২০২৩ সালে চার কাউন্ট হত্যা ও এক কাউন্ট হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী পরিচয় দেওয়া ওই ব্যক্তির এই হত্যাকা-কে সন্ত্রাসী কর্মকান্ড বলে রায় দেন বিচারক। এক্ষেত্রে প্রথমবারের মতো ফার্স্ট ডিগ্রি মার্ডারের বিচারে জুরিদের সামনে কানাডার সন্ত্রাসবাদ আইন রাখা হয়।

এ ঘটনার পঞ্চমবার্ষিকী পালনে দি ইয়ুথ কোয়ালিশন কমব্যাটিং ইসলামোফোবিয়া বেশ কিচু অনুষ্ঠানের আয়োজন করছে। এর মধ্যে রয়েছে লন্ডনে কমিউনিটি মার্চ।

এদিকে লন্ডনের পুলিশপ্রধান থাই ট্রুয়োং শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বার্ষিকীটি হলো আফজাল পরিবারকে সম্মান জানানোর সময়। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের শোকের প্রতি সম্মান প্রদর্শনেরও সময় এটি। ঘৃণার ফলাফল হতে পারে বিপর্যয়কর এবং মারাত্মক। কোনো একটি কমিউনিটির ইতিহাসে এমন মুহূর্তও আসে যা থেকে কখনো বেরিয়ে আসা যায় না। লন্ডনের জন্য এটা তেমনই এক মুহূর্ত।

এ ঘটনার পঞ্চম বার্ষিকীতে মুসলিম সংগঠনগুলো অটোয়ার প্রতি ইসলামোফোবিয়া মোকাবিলার সুপারিশগুলো অনুসরণের আহ্বান জানিয়েছে। কানাডিয়ান মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান খালেদ আল-রাজ্জাক বৃহস্পতিবার পার্লামেন্ট হিলে বলেন, দেশব্যাপী মুসলিম কমিউনিটিগুলো যে ইসলামোফোবিয়ার সম্মুখীন হচ্ছে আফজাল পরিবারের ওপর হামলা সেই বাস্তবতা সামনে এনেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.