Latest Posts

কর ফাঁকির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা

- Advertisement -
কানাডা রেভিনিউ এজেন্সির কাছে কর বকেয়া রাখার অভিযোগে ভ্যানকুভারের বাসিন্দা ওয়েন্টাও ইয়াংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে

কানাডা রেভিনিউ এজেন্সির কাছে কর বকেয়া রাখার অভিযোগে ভ্যানকুভারের বাসিন্দা ওয়েন্টাও ইয়াংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কর ফাঁকি এবং জালিয়াতির অপরাধে ২০২৫ সালের ১২ নভেম্বর ইয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যক্তি হিসেবে এবং রিসোর্স কোম্পানি কৈলাস এনার্জি কর্পোরেশনের পরিচালক হিসেবে তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিআরএর তথ্য অনুযায়ী, ২০১৬ সালে পানামা পেপার্স ফাঁস হওয়ার পর ইয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

- Advertisement -

সিআরএর অভিযোগ, চীনের একটি বিনিয়োগকারী গ্রুপকে কানাডার একাধিক তেল-গ্যাস সম্পদ অধিগ্রহণে সহায়তা করেছেন ইয়াং। ২০১৫ ও ২০১৬ করবর্ষে ইয়াং এবং ২০১৫ করবর্ষের জন্য কৈলাস পরামর্শক ফি প্রদর্শণে ব্যর্থ হন। এই লেনদেন এমনভাবে সংঘটিত হয়, যেখানে তহবিলের উৎস গোপন রাখা হয়। অভিযুক্তের কানাডিয়ান অ্যাকাউন্টে ওই অর্থ জমা হওয়ার আগে বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এসব লেনদেন হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.