Latest Posts

টেক্সাস থেকে গবাদিপশু আমদানি নিষিদ্ধ

- Advertisement -
পরজীবি মাছি নিয়ে উদ্বেগের কারণে টেক্সাস থেকে গবাদিপশু আমদানি সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রিত করছে কানাডা

পরজীবি মাছি নিয়ে উদ্বেগের কারণে টেক্সাস থেকে গবাদিপশু আমদানি সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রিত করছে কানাডা। কানাডা ফুড ইন্সপেকশন এজেন্সি বলেছে, যেসব প্রাণী টেক্সাসে রয়েছে অথবা সীমান্ত অতিক্রমের আগে রাজ্যটিতে ২১ দিন ছিল সেগুলোকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

টেক্সাসের একটি বাছুরের শরীরে এ সপ্তাহে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম মাছির লার্ভার উপদ্রব দেখা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। ১৯৬৬ সালের পর থেকে রাজ্যটিতে এটাই প্রথম সংক্রমণ।

- Advertisement -

সংস্থাটি বলেছে, এর সংক্রমণ প্রশমনে যুক্তরাষ্ট্রেরও বেশ কিছু রাজ্য পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, পরিস্থিতি মূল্যায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে সিএফআইএ। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ পুনর্বিন্যাস করবে।

স্কুওয়ার্ম গবাদিপশু, পোষ্য, বন্যপ্রাণি, পাখি এমনকি বিরল কিছু ক্ষেত্রে মানুষকেও সংক্রমিত করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। কানাডায় এটি দেখা যায়নি এবং শীতকালীন তাপমাত্রায় এটি টিকে থাকতে পারে না। এটি মূলত গরম ও আর্দ্র পরিবেশে টিকে থাকে।

মার্কিন কর্মকর্তারা বিলম্ব না করিয়ে জানিয়েছে যে, মাছির লার্ভা মাংস বা ফলকে সংক্রমিত করেনি।
কানাডার কর্মকর্তারা গবাদিপশুর মালিক ও পশু চিকিৎসকদের গবাদিপশুতে স্ক্রওয়ার্মের সংক্রমণের দিকে নজর রাখার আহ্বান জানিয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.