Latest Posts

বিচেস—ইস্টইয়র্কে লিবারেলের এমপি প্রার্থী তানভীর শাহনওয়াজ

- Advertisement -
তানভীর শাহনওয়াজ

কানাডার লিবারেল পার্টির বিচেস—ইস্ট ইয়র্ক ফেডারেল আসনের মনোনয়ন ভোটে বিজয়ী হয়ে দলের আনুষ্ঠানিক প্রার্থী নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তানভীর শাহনওয়াজ। এর ফলে তিনি আসন্ন ফেডারেল উপনির্বাচনে লিবারেল পার্টির ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন লাভের পর এক প্রতিক্রিয়ায় তানভীর শাহনওয়াজ দলের সদস্য, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিচেস—ইস্ট ইয়র্কের মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে তিনি ঐক্য, অন্তর্ভুক্তি এবং জনসেবামুখী নেতৃত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও অগ্রাধিকারকে সামনে রেখেই তিনি নির্বাচনী প্রচারণা পরিচালনা করবেন বলেও জানান।

- Advertisement -

দীর্ঘদিন ধরে কমিউনিটি কর্মকাণ্ডে সক্রিয় তানভীর শাহনওয়াজের এই মনোনয়নকে কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন অনেকেই। তাদের মতে, মূলধারার কানাডিয়ান রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ ও নেতৃত্ব আরও শক্তিশালী হওয়ার ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

লিবারেল পার্টির এই মনোনয়ন প্রতিযোগিতায় শুরুতে পাঁচজন প্রার্থী থাকলেও জন টোরি জুনিয়র প্রার্থিতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা ছিলেন তানভীর শাহনওয়াজ, সামার নুডেল, আর্থার পটস এবং ক্লেয়ার সিবোর্ন।

মনোনয়ন ভোটে অংশ নেওয়ার সুযোগ পান শুধুমাত্র ৭ জুলাই ২০২৬-এর মধ্যে নিবন্ধিত লিবারেল পার্টির সদস্যরা। ভোটারদের পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র প্রদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে কানাডিয়ান নাগরিকত্ব, স্থায়ী বাসিন্দার মর্যাদা অথবা অন্যান্য বৈধ অভিবাসন অবস্থার প্রমাণও উপস্থাপন করতে হয়।

মনোনয়নে বিজয়ী হওয়ার মাধ্যমে তানভীর শাহনওয়াজ এখন আসন্ন ফেডারেল উপনির্বাচনে বিচেস—ইস্ট ইয়র্ক আসনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নেবেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.