
লেসানেমাব নামে একটি ওষুধ ইনফিউশনের (শিরায় বা ধমনিতে পাম্পের মাধ্যমে প্রবেশ করানো) মাধ্যমে আলঝেইমার রোগীদের আশা দিচ্ছে উইলিয়াম ওসলার হেলথ সিস্টেম। কাজটি করা তারাই কানাডার প্রথম হাসপাতাল। ওষুধটি আলঝেইমার আরও বেশি বাড়তে দেওয়া বন্ধ করে থাকে।
উইলিয়াম ওসলার হেলথ সিস্টেমের বয়স্কদের স্বাস্থ্য বিভাগের প্রধান ও মেডিকেল পরিচালক ডা. সুদীপ সাহা এই প্রতিবেদককে বিষয়টির ব্যাখ্যা করে বলেন, প্রথমবারের মতো আমাদের হাতে থেরাপি এসেছে যা রোগটির বিস্তার ধীর করে। এর মাধ্যমে আমি যেটা বলতে চাইছি তা হলো আপনি যদি ব্যবস্থাপত্র অনুযায়ী ইনফিউশন নেন তাহলে আপনি লম্বা সময় পর্যন্ত আপনার দেহযন্ত্রের কার্যকারিতা ধরে রাখতে পারবেন। ইনফিউশন না করলে যেটা সম্ভব নয়।
ডা. সাহা এক্ষেত্রে একটি গবেষণার দিকে ইঙ্গিত করেন। গবেষণাটিতে অংশগ্রহণকারী ৮১ শতাংশ রোগীর চার বছরের চিকিৎসার পর আলঝেইমার গুরুতর স্তরে যেতে দেখা যায়নি। চিকিৎসাটি তাদের স্মৃতিশক্তি ধরে রাখতে ও বৌদ্ধিক কার্যক্রম আরও বেশি সময় পর্যন্ত ধরে রাখতে সাহায্য করেছে।
পরীক্ষা নিরীক্ষায় আলঝেইমারের প্রাথমিক স্তর শনাক্ত হলেও ব্যারি নামের একজন রোগী তার কমিউনিটিকে তা অবহিত করেননি। এই সপ্তাহে প্রথমবারের মতো তিনি চিকিৎসা গ্রহণ শুরু করেছেন। চিকিৎসার শুরুতে ব্যারি বেশ উদ্বিগ্ন ছিলেন। কিন্তু তিনি আশাবাদী।
ব্যারি বলেন, আমার চিকিৎসক আমাকে চিকিৎসাটি নিতে বলেছেন, যাতে করে ভবিষ্যৎ জীবনে আমি ভালো স্মৃতি পেতে পারি। সেটা ১০ বছরের বেশি বা এরকম, পাঁচ থেকে ১০ বছর। চিকিৎসা শেষে আমরা তাকে উঠে দাঁড়াতে দেখলাম এবং অনেকটাই সুস্থ্য মনে হলো। কারণ, তিনি তার কন্যার সঙ্গে সেভাবেই কথা বলছিলেন।
ইনফিউশন সাধারণত প্রতি দুই সপ্তাহে একবার দেওয়া হয়। প্রথমে এটা হাসপাতালে দেওয়া হয়। পরবর্তীতে দেওয়া হয় কমিউনিটিতে। সেই সঙ্গে নিয়মিত এমআরআই, পরীক্ষা এবং তদারকি করা হয় হাসপাতালে।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

