
শনিবার রাতে টরন্টোর রাস্তায় রক্তহিম করা দৃশ্য নিয়ে মিনমিনে সুরে কথা বলেননি মেয়র প্রার্থী ব্র্যাড ব্র্যাডফোর্ড। আরও স্পষ্ট করে বলছে ভয়াবহ ওই সহিংসতা পরবর্তী কিছু কর্মকর্তা যেসব মন্তব্য করেছেন তা নিয়ে জোরেশোরে কথা বলেছেন তিনি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ব্র্যাডফোর্ড বলেন, প্রত্যেক টরন্টোবাসীর মতো আমিও সংবাদ সম্মেলনটি দেখছিলাম এবং ভাবছিলাম বাইরে বের হওয়াটা আতঙ্কের। এবং সেন্ট ক্লেয়ার এভিনিউয়ে গোলাগুলির কয়েক মিনিট পর পরিস্থিতি খুবই নিরাপদ বলে জানানো হলো।
টরন্টোর উপ পুলিশপ্রধান ফ্রাঙ্ক বারেডোর করা মন্তব্য প্রসঙ্গে এ কথা বলেন ব্র্যাডফোর্ড। সেন্ট ক্লেয়ার ফেস্টিভালে দুই দফা ভয়াবহ গুলির পর উপ পুলিশপ্রধান বলেন, টরন্টো পৃথিবীর অন্যতম নিরাপদ শহর।
সোমবার বিকালে টরন্টো পুলিশ বলেন, গুলিবর্ষণের ঘটনায় ২০ বছর বয়সী সিজার ভিন্সেস এবং ২৫ বছর বয়সী শাকুয়ান কুয়াশি নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গুলির ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও পাঁচজন। এ ঘটনায় রোববারের জন্য উৎসব বন্ধ করে দেওয়া হয়।
ব্র্যাডফোর্ড বারোডোর এই মন্তব্যকে বধির বলে উল্লেখ করেন এবং বলেন, হাজার হাজার মানুষকে যেখানে প্রাণ বাঁচাতে দৌঁড়াতে হয়েছে সেখানে এত দ্রুত এ ধরনের মন্তব্য জনগণের কাছে ভুল বার্তা দেবে। এটা ভুল বার্তা। জনগণ যেটা অনুভব করছে এটা তা নয়। আমাদের নেতৃত্বের প্রয়োজন। তা সে টরন্টো পুলিশ বাহিনীতে হোক অথবা সিটি হলে হোক বা আমাদের যেকোনো সংস্থায় হোক, যারা টরন্টোর লোকজন যে নিরাপদ বোধ করছে না সেটা স্বীকার করবে।
সোমবার পুলিম সদরদপ্তরে টরন্টো পুলিশের প্রধান মাইরন ডেমকিউ বলেন, টরন্টোতে বর্তমানে গোলাগুলির ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম আছে।

