Latest Posts

স্কারবোরো সাউথওয়েস্টে পিসির প্রার্থী ডা. নুর তরুন

- Advertisement -
ডা. নুর তরুন

গত ৯ জুলাই অনুষ্ঠিত অন্টারিও প্রগ্রেসিভ কনজারভেটিভ (পিসি) পার্টির স্কারবোরো সাউথওয়েস্ট রাইডিংয়ের বহুল প্রতীক্ষিত মনোনয়ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন বাংলাদেশি-কানাডিয়ান ফ্যামিলি ফিজিশিয়ান, কমিউনিটির জনপ্রিয় মুখ ডা. নুর তরুন। ঐদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ওল্ড সান ভ্যালি মার্কেট, ৪৬৮ ড্যানফোর্থ রোডে।

মনোনয়নের লড়াইয়ে অংশ নেন দুজন বাংলাদেশি এবং একজন ভারতীয় প্রার্থী।

- Advertisement -

নির্বাচনকে ঘিরে শুরুতেই আলোচনায় ছিলেন ডা. তরুন। দীর্ঘদিন ধরে স্কারবোরো সাউথওয়েস্টে একজন পারিবারিক চিকিৎসক হিসেবে মানুষের সেবা, কমিউনিটির সঙ্গে নিবিড় সম্পৃক্ততা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি ও আস্থা অর্জন করেছেন।

ডা. নুর তরুন টীমের প্রচারণা সংশ্লিষ্টদের দাবি, সদস্য সংগ্রহ, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং মাঠপর্যায়ের সাংগঠনিক প্রস্তুতিতে ডা. তরুনের প্রচারণা ছিল সবচেয়ে শক্তিশালী। পাশাপাশি নিবন্ধিত ভোটারদের একটি বড় অংশ বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায়, কমিউনিটির ভোট এ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, গত ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে ডা. তরুন ১৬ হাজার ৬৫২ ভোট অর্জন করেছিলেন, যা স্কারবোরো সাউথওয়েস্টে কনজারভেটিভ পার্টির ইতিহাসে অন্যতম সেরা নির্বাচনী ফলাফল। সেই অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং ব্যাপক গ্রহণযোগ্যতাই এবার তাঁর অন্যতম বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

ডা. নুর তরু‡bi এই বিজয়ে অভিনন্দন জানান অন্টারিও প্রিমিয়ার ডা. ফোর্ড।

জানা গেছে, আগামী আগস্ট মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্কারবোরো সাউথওয়েস্টে লিবারেল পার্টির প্রার্থী আহসানুল হাফিজ এবং এনডিপির প্রাথী ফাতিমা শাবান।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.