Latest Posts

বাড়ির দাম বাড়তে পারে

- Advertisement -

রয়্যাল লেপেজ বলেছে, এ বছরের জন্য জাতীয়ভাবে বাড়ির মূল্যের পূর্বাভাস বৃদ্ধি করছে তারা। কারণ, কিছু অঞ্চলে সরবরাহকে ছাপিয়ে যাচ্ছে চাহিদা।

- Advertisement -

আবাসন কোম্পানিগুলো চলতি বছরের চতুর্থ প্রান্তিকে কানাডায় বাড়ির গড় দাম কানবাড়ির দাম গত বছরের একই প্রান্তিকের তুলনায় ২ শতাংশ বেড়ে ৮ লাখ ২৩ হাজার ৩৪৪ ডলার হবে। এই পূর্বাভাস প্রতিষ্ঠানটির পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় ১ শতাংশ বেশি।

পূর্বাভাস অনুযায়ী, বাড়ির দাম সবচেয়ে বেশি বাড়তে পারে কুইবেকে এবং তা হচ্ছে ৮ শতাংশ। এরপর সবচেয়ে বেশি বাড়তে পারে গ্রেটার মন্ট্রিয়ল এরিয়া ও উইনিপেগে ৫ শতাংশ হারে। এ ছাড়া হ্যালিফ্যাক্স, এডমন্টন ও রেজিনায় বাড়ির দাম বাড়তে পারে ৪ শতাংশ করে।
কানাডার সবচেয়ে ব্যয়বহুল দুই আবাসন বাজার ভ্যানকুভার ও টরন্টোতে ২০২৫ সালের তুলনায় চলতি বছর বাড়ির দাম বাড়তে পারে যথাক্রমে ৩ দশমিক ৫ ও ২ শতাংশ হারে।

লেপেজের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিল সপার বলেন, শরতের বাজার সঠিক পথে ফিরবে বলে তিনি আশাবাদী। কারণ, ক্রেতা ও লিস্টিংয়ে বিলম্ব করা বিক্রেতা উভয়ের কাছ থেকেই চাহিদা বাড়ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.