Latest Posts

ফেডারেল কোর্টের নতুন প্রধান বিচারপতি অ্যালান ডিনার

- Advertisement -
প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন প্রধান বিচারপতি হিসেবে ডিনারের নাম ঘোষণা করেন

ফেডারেল কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন অ্যালান ডিনার। তিনি পল ক্র্যাম্পটনের স্থলাভিষিক্ত হচ্ছেন। আগামী অক্টোবরের শেষে তিনি অবসরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন প্রধান বিচারপতি হিসেবে ডিনারের নাম ঘোষণা করেন। অনিষ্পন্ন মামলার সংখ্যা বৃদ্ধির মধ্যে নতুন প্রধান বিচারপতি নেতৃতের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। অভিবাসন সংক্রান্ত বিষয় এবং আদালতের সীমিত সম্পদের কারণেই মূলত বিচারাধীন মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

- Advertisement -

২০২০ সালে প্রায় ৬ হাজার ৪০০ অভিবাসন সংক্রান্ত মামলা ফেডারেল কোর্টে তোলা হয়েছে। পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতায় এই বৃদ্ধি। মামলার সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায় ২০২১ সালে। ওই বছর ৯ হাজার ৭০০ মামলা ফেডারেল কোর্টে পাঠানো হয়।

গত বছর আদালতে দায়ের করা হয় ২৮ হাজারের বেশি মামলা। এর সিংহভাগ অর্থাৎ প্রায় ৩৩ হাজার মামলা চালু হয় ২০২৫ সালে। ২০২৬ সালে ৬ হাজার ৬০০ এর বেশি অভিবাসন সংক্রান্ত মামলার বিচার শুরু হয়। গত বছর সমগ্র ফেডারেল কোর্টে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল ৮ হাজারের কিছু কম মামলার।

ডিনার ফেডারেল কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান ২০১৪ সালের জুনে। এর আগে তিনি অন্টারিওতে অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। ডিনার যখন আইনজীবী হিসেবে কাজ করতেন তখন টরন্টো এবং অটোয়াতে অভিবাসন ও প্রশাসনিক আইন বিষয়ে কাজ করেছেন। কমিউনিটি সার্ভিসে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে কুইন এলিজাবেথ ২ ডায়মন্ড জুবিলি পুরস্কার দেওয়া হয়।

পরবর্তীতে ডিনার অন্টারিও সরকারের পক্ষে কাজ করেছেন এবং প্রদেশের অভিবাসন মনোনয়ন কর্মসূচি চালু করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.