Latest Posts

কঠোর অপরাধ নীতিতে জোর কার্নি সরকারের

- Advertisement -
বিচারমন্ত্রী শন ফ্রেজার বলেছেন, কোনটি কঠোর এবং কোনটি কঠোর নয় তা শ্রেণিকরণ করার দায়িত্ব আমি অন্যদের ওপর ছেড়ে দিচ্ছি

প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার এখন পর্যন্ত কঠোর অপরাধ নীতিতে ব্যাপক জোর দিয়েছে। সংসদের ফল অধিবেশনে তিনটি জাস্টিস বিল এনেছে।

তাতে ফৌজদারি দ-বিধি সংশোধনের লম্বা তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জামিন শর্ত কঠোর করার পাশাপাশি বাধ্যমূলক ন্যূনতম শাস্তি আরোপ এবং ভীতি প্রদর্শন এবং কাজে বাধা দেওয়া, বিদ্বেষ ছাড়ানো ও ইন্টিমেট পার্টনারের ওপর জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ সংক্রান্ত নতুন অপরাধের জন্য জেল।

- Advertisement -

বিচারমন্ত্রী শন ফ্রেজার বলেছেন, কোনটি কঠোর এবং কোনটি কঠোর নয় তা শ্রেণিকরণ করার দায়িত্ব আমি অন্যদের ওপর ছেড়ে দিচ্ছি। কিন্তু আমরা গুরুর ও সহিংস অপরাধীদের জন্য শাস্তি বাড়াচ্ছি। পাশাপাশি কোনো ব্যক্তি যদি জননিরাপত্তার জন্য হুমকি হয়ে থাকেন তাহলে তার জন্য জামিনে মুক্ত হওয়ার কঠিন করে তুলছি।

দি কানাডিয়ান প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রেজার বলেন, লোকজন একমত হোক বা না হোক তার চেয়ে আমি গুরুত্ব দিচ্ছি বিলে কী আছে তার ওপর কথা বলার ওপর। অপরাধ নীতি সরকারের অন্যতম অগ্রাধিকার। কারণ, এটা কানাডিয়ানদেরও অগ্রাধিকার। বিষয়টি সরল। লোকজন এ ব্যাপারে উচ্চকণ্ঠ। লোকজন যাতে সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করতে ফেডারেল সরকার যাতে ফৌজদারি আইন পরিবর্তন করে সেটা তারা চান। গাড়ি চুরি, জোরপূর্বক বাড়িতে প্রবেশ, যৌন অপরাধ, হেইট ক্রাইম এবং শিশুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান কানাডিয়ানরা। জননিরাপত্তার বিষয়ে সত্যিকারের যে উদ্বেগ তা নিরসনে আমরা কাজ করছি। কানাডিয়ানরা এ ব্যাপারে আমাদের সঙ্গে আছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.