Latest Posts

বিশ্বকাপ চলাকালে অতিরিক্ত সড়ক সাময়িক বন্ধ করে দিতে পারে টরন্টো

- Advertisement -
ফিফা বিশ্বকাপ চলাকালে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়ার ক্ষমতা পেতে পারে সিটি আমলা

 

ফিফা বিশ্বকাপ চলাকালে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়ার ক্ষমতা পেতে পারে সিটি আমলা। এ মাসে মেয়র অলিভিয়া চাউয়ের নির্বাহী কমিটির সামনে উত্থাপিত হতে যাওয়া এক প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে যে, পরিবহন সেবার মহাব্যবস্থাপককে ১০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত বিশ^কাপ চলাকালে মিউনিসিপাল কোডে উল্লেখিত ট্রাফিক ও পার্কিং বিধি সংশোধনের ক্ষমতা দেওয়া উচিত।

- Advertisement -

জানা গেছে, নতুন এই ক্ষমতার ফলে মহাব্যবস্থাপক বিশ^কাপের আগে, চলাকালে এবং পরে ট্রাফিক ব্যবস্থাপনার প্রয়োজনে যেকোনো মহাসড়ক বা এর অংশবিশেষ গাড়ি ও পথচারীদের জন্য ৯০ দিনের জন্য বন্ধ করে দিতে পারবেন। কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশনের জন্য নিয়মিতই সাময়িকভাবে ট্রাফিক ও পার্কিং বিধিতে পরিবর্তন আনা হয়ে থাকে।

বলা হয়েছে, ট্রাফিক প্রবাহ ঠিক রাখতে, যানজট সংক্রান্ত বিলম্ব কমাতে, যানবাহন ও পথচারীদের সংঘর্ষ সীমিত রাখতে এবং পরিচালনার জন্য কার্বসাইডের জায়গা যাতে বরাদ্দ থাকে তা নিশ্চিত করতে এই সংশোধনী জরুরি।

সিটি কর্তৃপক্ষ এর আগে তাদের ফিফা ওয়ার্ল্ড কাপ মোবিলিটি প্ল্যানে কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধের সুপারিশ করেছিল। এর মধ্যে চিল লেক বুলভার্ড ওয়েস্টের অংশবিশেষ। সেই সঙ্গে ইক্সিবিশন প্লেসের চারপাশের রুটগুলোতে ট্রানজিট সেবা শক্তিশালী করার সুপারিশও করেছিল।

লিবার্টি ভিলেজের টরন্টো স্টেডিয়ামে ১২ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বিশ^কাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ^কাপের খেলা উপভোগে তিন লাখের মতো দর্শক টরন্টোতে জড়ো হবেন বলে ধারণা করা হচ্ছে। সিটি স্টাফ এর আগে বলেছিলেন, ম্যাচের দিনগুলোতে ডাউনটাউনে যানবাহনের সংখ্যা ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.