Latest Posts

সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক গ্রুপগুলো কপিরাইট বিষয়ে স্পষ্টিকরণ চায়

- Advertisement -
এআই মিনিস্টার ইভান সলোমান : এআই সিস্টেম কীভাবে কপিরাইটকৃত কনটেন্ট ব্যবহার করবে সে ব্যাপারে সরকারের প্রতি অবস্থান নেওয়ার আহবান জানিয়েছে সংবাদ ও সাংস্কৃতিক শিল্প সংক্রান্ত গ্রুপগুলো

এআই সিস্টেম কীভাবে কপিরাইটকৃত কনটেন্ট ব্যবহার করবে সে ব্যাপারে সরকারের প্রতি অবস্থান নেওয়ার আহবান জানিয়েছে সংবাদ ও সাংস্কৃতিক শিল্প সংক্রান্ত গ্রুপগুলো। দীর্ঘ প্রতিক্ষীত জাতীয় এআই কৌশলে সমস্যাটির সমাধান না হওয়ায় এই আহবান জানিয়েছে তারা।

লিবারেল সরকার জুনের গোড়ার দিকে একটি কৌশল প্রকাশ করে। কৌশলে ২৩০ কোটি ডলারের নতুন ও সম্প্রসারিত তহবিল ঘোষণার পাশাপাশি কানাডিয়ানদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু এআই ব্যবস্থার অননুমোদিত কপিরাইটকৃত কনটেন্ট ব্যবহার নিয়ে কয়েক বছর ধরে প্রশ্ন ও মামলা চললেও কৌশলে এ বিষয়ে কোনো উত্তর নেই।

- Advertisement -

একটি মিডিয়া প্রতিষ্ঠানের কর্ণধার বলেন, আমি কীভাবে বলবো বুঝতে পারছি না। নথিগুলোতে কপিরাইটের ব্যাপারটা পরিক্সার ছিলো না। আমাদের সকলে জন্যেই এটা বিব্রতকর।

একজন সংবাদকর্মী বলেন, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গণের নির্মাতারা এখনো তাদের কাজ কোনো ধরনের অনুমোদন বা ক্ষতিপূরণ ছাড়াই প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের এআই প্ল্যাটফরমের প্রশিক্ষণে ব্যবহার করতে দেখছেন। গ্রুপটি বিভিন্ন খাতের ৫০টির বেশি সংগঠনের প্রতিনিধিত্ব করে। এর মধ্যে আছে বই প্রকাশক, চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত।

তিনি বলেন, এর পরিবর্তন প্রয়োজন। কারণ, এটা আমাদের ইকোসিস্টেমের ভিত্তি। নির্মাতা যদি নির্মাণের জন্য কোনো অর্থ না পান তাহলে সেটা বিরাট সমস্যা।

কপিরাইটেড কনটেন্ট এআই প্রশিক্ষণের জন্য কোম্পানিগুলোকে ব্যবহারের সুযোগ দিতে আইনে যাতে কোনো ধরনের ছাড় দেওয়া না হয় সরকারের প্রতি সেই আহবান জানিয়েছে উভয় গ্রুপই।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.