Latest Posts

বিশ্বকাপের প্রাক্কালে ইউনিয়ন স্টেশন সিকিউরিটির লক্ষ্যবস্তু গৃহহীনরা

- Advertisement -
টরন্টো আন্ডারহাউজড অ্যান্ড হোমলেস ইউনিয়নের সদস্যরা এর প্রতিবাদ জানাতে মঙ্গলবার কানাডার সর্ববৃহৎ ট্রানজিট হাবের কাছে বার্কজি পার্কে সমবেত হন

কমিউনিটি অ্যাডভোকেটদের অভিযোগ, বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আগে আগে টরন্টো ইউনিয়ন স্টেশনের নিরাপত্তা প্রহরীদের হেনস্তার মুখে পড়ছেন গৃহহীনরা। টরন্টো আন্ডারহাউজড অ্যান্ড হোমলেস ইউনিয়নের সদস্যরা এর প্রতিবাদ জানাতে মঙ্গলবার কানাডার সর্ববৃহৎ ট্রানজিট হাবের কাছে বার্কজি পার্কে সমবেত হন। নিরাপত্তা প্রহরীদের এই কাজকে তারা স্থানচ্যুত করা এবং ভীতি প্রদর্শনের একটি ধরন বলে আখ্যায়িত করেন।

গ্রুপটিতে রয়েছেন গৃহহীন ব্যক্তি এবং তাদের যারা সহায়তা করে থাকেন তারা। গ্রুপটি বলেছে, ইউনিয়ন স্টেশনে প্রায় ৫০ জনের সাক্ষাৎকার নিয়েছে তারা। তাদের মধ্যে কেউ কেউ নিরাপত্তা প্রহরীদের হাতে প্রহারের শিকার হয়েছেন এবং মৌখিক গালাগালির সম্মুখীন হয়েছেন।

- Advertisement -

গ্রুপটি কিছু অভিযোগের বিস্তারিত একটি প্রতিবেদনে তুলে ধরেছে। এর মধ্যে এক ব্যক্তির অভিজ্ঞতা উল্লেখ করার মতো। ওই ব্যক্তি বলেন, তাকে সিটি পরিচালিত আশ্রয়কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি ইউনিয়ন স্টেশনে ফেরত আসেন। সেখানে একজন নিরাপত্তা প্রহরী তার ওপর নির্যাতন চালান এবং তিনি আহত হন। এখন তার পক্ষে হাঁটাই কষ্টের।

সিটির নিরাপত্তা প্রহরীদের বিরুদ্ধে নির্যাতনের যে অভিযোগ তা নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি সিটি অব টরন্টোর মুখপাত্র রাসেল বেকার। মঙ্গলবার তিনি বলেন, মিউনিসিপালিটি শান্তিপূর্ণ আচরণের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে লোকজন সিটি কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।

ইউনিভার্সিটি অব টরন্টোর একজন অধ্যাপক বলেন, ইউনিয়ন স্টেশনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বড় কোনো অনুষ্ঠানের আগে সিটি কর্তৃপক্ষের ভাবমূর্তী পরিচ্ছন্ন করার দীর্ঘ যে ইতিহাস তারই অংশ। আমরা যেটা দেখছি তা পুলিশিং। লোকজনকে পর্যটক ও মিডিয়ার দৃষ্টির বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য পুলিশিং এটা, যাতে করে মনে হয় যে, আমাদের একটি সুখী শহর রয়েছে এবং যেখানে কোনো দারিদ্র্য নেই।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.