
সশস্ত্র বাহিনীর স্লোবার্ডস অ্যারোবেটিকস বহরের পরিকল্পনা লিবারেল সরকার এ মাসের শেষে দিকে প্রকাশ করবে বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি। এবং এর ভবিষ্যৎ যে সুরক্ষিত সে ব্যাপারে কানাডিয়ানরা নিশ্চিত থাকতে পারেন বলে জানিয়েছেন তিনি।
যদিও এ নিয়ে অভিযোগ তুলেছেন বিরোধী কনজার্ভেটিভরা। তারা বলেছেন, আগামী বছর থেকে শুরু হতে যাওয়া স্নোবার্ডসের এরিয়াল পারফরমেন্স স্থগিতের পরিকল্পনা গোপন করছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে ম্যাকগিনটি বলেন, কানাডিয়ান ফোর্সেস স্নোবার্ডসের ভবিষ্যৎ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে ১৯ মে আমি মুজ জতে উপস্থিত থাকব। কানাডিয়ানরা আশ্বস্ত থাকতে পারেন যে, প্রজন্মান্তরে আইকনিক স্নোবার্ডস ফরমেশন উপভোগ করতে পারবেন।
বৃহস্পতিবারের দিনের শুরুর দিকে কনজার্ভেটিভ এমপি ফ্রেজার টলমি প্রশ্নোত্তর পর্বে বিষয়য়টি উত্থাপন করেন। তিনি বলেন, উত্তর আমেরিকাজুড়ে এয়ার শোগুলোকে গোপনে জানিয়ে দেওয়া হয়েছে যে, ২০২৭ সালের ইভেন্টে তারা স্লোবার্ডস বুক করতে পারবে না এবং এই গ্রীষ্মই হবে তাদের শেষ মৌসুম।
এর উত্তরে ম্যাকগিন্িট বলেন, বিমানবাহিনীর সিটি-১১৪ টিউটর এয়ারক্র্যাফট বহর প্রথম গড়ে তোলা হয় ১৯৬০ এর দশকে। এখন এর আয়ুস্কাল শেষের দিকে। স্নোবার্ডস এয়ার প্রদর্শণ অব্যাহত রাখবে, যতদিন পর্যন্ত উড়োজাহাজগুলো উড্ডয়নের জন্য নিরাপদ থাকে। স্নোবার্ডস তাদের পারফরমেন্সের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী বলেন, প্রতিস্থাপনের সুযোগ আছে কিনা তা পরীক্ষা করে দেখার প্রক্রিয়া শুরু করেছে ফেডারেল সরকার। তবে ঠিক কতদিন পর্যন্ত স্নোবার্ডস পারফরম করে যেতে সক্ষম হবে সে ব্যাপারে কোনো দিনক্ষণের কথা জানাননি তিনি।

