
টরন্টো পতনের শহর। বছরের প্রতিটা দিন প্রতিটা ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। আপনি যে রাস্তা দিয়ে চলাচলন করেন তার শেষ মাথায় দেখবেন খানা-খন্দ, যা মেরামত হচ্ছে না। প্রত্যেক রাস্তার কোণায় দেখবেন উপচেপড়া বর্জ্যরে ক্যান। হোমলেস শেল্টার ছাড়া আর কিছু করতে পারছে না টিটিসি। নগরীতে যে যানজট তা অনন্ত। ব্যয় বৃদ্ধি সেবা কমিয়ে দিয়েছে। অপরাধও বাড়তির দিকে।
এমনটা হওয়ার কথা নয় এবং এটা অব্যাহত থাকতে পারে না। এগুলো সমাধানে আমাদের প্রয়োজন সিটি হলে নেতৃত্বের পরিবর্তন। এর অর্থ কেবলমাত্র মেয়র অলিভিয়া চাউয়ের স্থলে অন্য কাউকে বসানো, যিনি ভালো কিছুর জন্য লড়াই করবেন। এর অর্থ হচ্ছে, কাউন্সিলে টেবিলেও বড় পরিসরে পরিবর্তন আনা।
এটা একটা ভালো খবর যে, কাউন্সিলর গর্ড পার্কস পার্কডেল-হাইপার্ক থেকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুধু একজন কাউন্সিলর পরিবর্তনের চেয়ে বেশি কিছু দরকার আমাদের। সেইসব কাউন্সিলরদের আমাদের সরিয়ে দেওয়া প্রয়োজন, যারা টরন্টোর এই অবনমনকে মেনে নিচ্ছেন।
সিটির জন্য সরকার পরিচালিত গ্রোসারি স্টোরের দাবি জানানো কাউন্সিলর অ্যান্থনি পেরুজ্জা নর্থ ইয়র্কের প্রতিনিধি হিসেবে আছেন সেই ৮০ এর দশক থেকে। বর্তমান সিটি কাউন্সিলে আছেন ২০০৬ সাল থেকে। সময় এসেছে এতে পরিবর্তন আনার।
বেশিরভাগ ইস্যুতেই ভুল দিকে অবস্থান নেন পাউলা ফ্লেচার। তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছন ২০০৩ সাল থেকে। সত্যি কথা বলতে যারা তাদের রাজনীতির সোনালী সময় পার করে এসেছেন তাদের স্থলে নতুন প্রার্থী নিয়ে আমাদের প্রয়োজন।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

