Latest Posts

পছন্দের প্রতিযোগী জার্মানির টিকেএমএস

- Advertisement -
সাবমেরিনের কয়েকটি ২০৩৪ সালের মধ্যে সরবরাহ করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন কার্নি

প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার রয়্যাল কানাডিয়ান নেভির পরবর্তী সাবমেরিন বহর সরবরাহকারী পছন্দের প্রতিষ্ঠান হিসেবে জার্মানির সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক টিকেএমএসের নাম ঘোষণা করেছেন। এসব সাবমেরিনের কয়েকটি ২০৩৪ সালের মধ্যে সরবরাহ করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন কার্নি।

হ্যালিফ্যাক্সে কানাডিয়ান সশস্ত্র বাহিনীর ঘাঁটিতে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তুরস্কের আঙ্কারায় বার্ষিক ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় এখানে থামেন তিনি। ওই সম্মেলনে তিনি বিপুল পরিমাণ এই ক্রয় নিয়ে কথা বলবেন।

- Advertisement -

কার্নি বলেন, তিনটি সমুদ্র দ্বারা বেষ্টিত আমাদের দেশের সার্বভৌমত্ব নির্ভর করছে আমাদের সাবমেরিন সক্ষমতার ওপর। প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়েছে এবং টিকেএমএস এবং দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী হানওয়ার মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার সিদ্ধান্তটি ছিল সরকারের জন্য কঠিন।

এই ক্রয়কে তিনি কানাডার ইতিহাসে সর্ববৃহৎ বলে উল্লেখ করেন। কার্নি বলেন, অতীতের ক্রয়গুলোর তুলনায় কানাডাজুড়ে এই ক্রয়ের অর্থনৈতিক প্রভাব হবে অনেক বেশি।

কানাডা সর্বোচ্চ ১২টি সাবমেরিন ক্রয়ের পরিকল্পনা করছে। এসব সাবমেরিন ক্রয়ে তাদের ব্যয় হবে প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলার। তবে এগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় আরও অনেক বেশি।
প্রধানমন্ত্রী টিকেএমএস ২১২সিডি সাবমেরিনের স্টিলদ ও আর্কটিক সক্ষমতা নিয়ে কথা বলেন এবং জোর দিয়ে বলেন যে, ন্যাটো মিত্র নরওয়ে ও জার্মানির পাশাপাশি এগুলো পরিচালনা করা যাবে। এই দুটি দেশও একই সাবমেরিন কিনছে।

টিকেএমএস বলেছে, ২০৩২ থেকে ২০৩৬ সালের মধ্যে প্রতি বছর এক্িট করে সাবমেরিন তারা কানাডাকে সরবরাহ করতে পারবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, ২০৩৩ সালে কানাডাকে প্রথম সাবমেরিনটি সরবরাহের পরিকল্পনা করছে তারা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.