Latest Posts

কানাডায় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র উৎসবমুখর নির্বাচন

- Advertisement -

কোনো নির্বাচন এলেই বাংলাদেশের মানুষ উৎসবমুখর হয়ে ওঠেন।প্রবাসেও এর আমেজ উত্তাপ কোন অংশে কম নয় । আর তাই এই মুহূর্তে কানাডার টরেন্টোতে জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টো’র আসন্ন নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজে ভাসছে গোটা টরেন্টো শহর।ঢেউ লেগেছে সিলেট বিভাগের চারটি জেলার প্রত্যন্ত অঞ্চলেও।

- Advertisement -

১৭ মে অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রবাসীদের নিয়ে গঠিত ঐতিহ্যবাহী এই সংগঠনটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি প্রবাসে সিলেটি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমান সভাপতি মাহবুব চৌধুরী রনির নেতৃত্বে “রনি-মারুফ-রাসেল পরিষদ”, এবাদ-মঈনুল-বাবলু পরিষদ” এবং তুহিন-তানভীর-এজাজ পরিষদ” নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। প্রতিটি প্যানেল তাদের নির্বাচনী ইশতেহারে সিলেটি কমিউনিটির উন্নয়ন, সামাজিক ঐক্য জোরদার এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২৯ এপ্রিল বুধবার রাত ১২টা পর্যন্ত ভোটার নিবন্ধনের শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের মধ্যে তিনটি প্যানেলই নির্বাচন কমিশনের কাছে ভোটার নিবন্ধন ফরম জমা দিয়েছে।

এদিকে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আজফর , কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন লায়েক চৌধুরী, এমাদ হোসাইন, জামসেদ মিশকাত চৌধুরী ও শংকু পুরকায়স্থ।

নির্বাচনকে কেন্দ্র করে টরন্টোর সিলেটি কমিউনিটিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রবাসীরা আশা করছেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য , নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৭ মে ২০২৬ সালে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য কানাডায় অবস্থানরত কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.