Latest Posts

চুক্তিতে পৌঁছাতে পারেনি কানাডা পোস্ট ও ইউনিয়ন

- Advertisement -
শ্রম বিবাদ নিরসনে এ সপ্তাহে মধ্যস্থতাকারীর সহায়তা দর-কষাকষির আলোচনা অর্থপূর্ণ উদ্যোগ না দেখানোর জন্য ইউনিয়নকে অভিযুক্ত করেছে কানাডা পোস্ট

শ্রম বিবাদ নিরসনে এ সপ্তাহে মধ্যস্থতাকারীর সহায়তা দর-কষাকষির আলোচনা অর্থপূর্ণ উদ্যোগ না দেখানোর জন্য ইউনিয়নকে অভিযুক্ত করেছে কানাডা পোস্ট। এই বিরোধের পরিপ্রেক্ষিতে গত বছরের শেষ দিকে কর্মীদের কাজে ফেরার আদেশ দেওয়া হয়। ইউনিয়নটি ৫৫ হ্জাারের বেশি কর্মীর প্রতিনিধিত্ব করে।

কানাডা পোস্ট সোমবার এক বিবৃতিতে বলেছে, ক্রাউন কর্পোরেশনটি একটি কার্যকর ও সাশ্রয়ী সাপ্তাহিক ডেলিভারি মডেল নিয়ে কাজ করছে, যা পার্সেল ডেলিভারির ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে প্রতিযোগীসক্ষম করে তুলবে। এক্ষেত্রে খ-কালীন কর্মী ব্যবহার করা হবে।

- Advertisement -

বিবৃতিতে বলা হয়েছে, কিন্তু কানাডিয়ান ইউনিয়ন অব পোস্টাল ওয়ার্কার্স কানাডা পোস্ট যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তা স্বীকার করতে ব্যর্থ হয়েছে। সপ্তাহান্তে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে না পারাটা হতাশাজনক।

দেশব্যাপী কর্মবিরতির পর উভয় পক্ষ আলোচনা শুরু করে, ডিসেম্বরে যা শেষ হয়। ওই সময় বছর শেষে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে কর্মীদের কাজে ফেরার আদেশ দিতে লেবার বোর্ডকে নির্দেশনা দেয় সরকার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.