
কুইবেকের হাইস্কুলের শিক্ষার্থীদের ব্যাপারে এলজিবিটিকিউ+বিরোধী মনোভাব বেড়েছে। নতুন এক গবেষণায় এমনটাই উঠে এসেছে।
এলজিবিটিকিউ+ অ্যাডভোকেসি গ্রুপ গ্রিস-মন্ট্রিয়ল কুইবেক অঞ্চলের শিক্ষার্থীদের পূরণ করা ৩৫ হাজার প্রশ্নের উত্তরের ভিত্তিতে ১৬ জানুয়ারি এই তথ্য প্রকাশ করেছে।
তাদের সবচেয়ে প্রিয় বন্ধুটি লেসবিয়ান জানতে পেরে অস্বস্তি প্রকাশ করেছে এমন শিক্ষার্থীর হার ছিল ২০২৪ সালে ৩৪ শতাংশ। ২০১৭ সালে যেখানে হারটি ছিল মাত্র ১৭ শতাংশ। ৪০ শতাংশ শিক্ষার্থী বলেছে, তাদের পরম বন্ধু গে জানলে তাদের মধ্যে অস্বস্তি তৈরি হবে। আগের বছরের একই সময়ে এই হার ছিল মাত্র ২৫ শতাংশ।
প্রদেশের স্কুলগুলোতে যৌন ও লিঙ্গ বৈচিত্র্য নিয়ে কর্মশালা পরিচালনা করে থাকে গ্রিস-মন্ট্রিয়ল। তারা বলেছে, সব বয়সী, লিঙ্গ, ধর্ম বিশ্বাস ও অঞ্চলের তরুণরাই এই অসহিষ্ণু মনোভাব দেখিয়েছেন।
গ্রিস-মন্ট্রিয়লের গবেষণা পরিচালক গ্যাব্রিয়েলে রিচার্ড বলেন, তরুণদের মধ্যে এলজিবিটিকিউ+বিরোধী মনোভাব তীব্র হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা মেরুকরণের কারণ হতে পারে।

