
লিবারেল পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া ছয় প্রার্থীর সবাই ইলেকশন্স কানাডায় নিবন্ধিত হয়েছেন। রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতায় আইনের অধীনে তারা তহবিল সংগ্রহ কার্যক্রম তদারক করবে।
বিভিন্ন ক্যাম্পেইনের শীর্ষ সমর্থকরা বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার ঘোষণা দেয়। তার আগে মঙ্গলবার লিবারেল পার্টি আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া ছয় প্রার্থী হলেন লিবারেল এমপি কারিনা গোল্ড, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ও জাইম বাতিস্তে; ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর মার্ক কারনি এবং সাবেক এমপি ফ্রাঙ্ক বেইলিস ও রুবি ঢাল্লা। প্রার্থীরা নিজেদের পরিচয় তুল ধরতে কানাডিয়ান মার্কিন টশ শো গুলোতে হাজির হচ্ছেন। পাশাপাশি কিছু কিছু নীতিও প্রকাশ করছেন।
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বুধবার এই অঙ্গীকার করেছেন যে, প্রধানমন্ত্রী হলে মন্ত্রিসভার আকার তিনি ছোট করবেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোকবল অর্ধেকে নামিয়ে আনবেন।
প্রতিযোগিতায় থাকতে নেতৃত্ব প্রত্যাশীদের তাদের পরবর্তী কিস্তি পরিশোধের কথা ছিল বৃহস্পতিবার। এই দফায় তাদেরকে পরিশোধ করার কথা ৫০ হাজার ডলার।

