Latest Posts

শুল্কের ক্ষতি থেকে মনোযোগ সরাতে ট্রাম্প ৫১তম রাজ্যের কথা বলছেন: ট্রুডো

- Advertisement -

শুল্ক আরোপের যে প্রভাব আমেরিকান ভোক্তাদের ওপর পড়বে তা থেকে তাদের মনোযোগ অন্য খাতে ঘোরাতেই মার্কিন প্রেসিডেন্ট কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়ার কথা বলছেন বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওযাশিংটনে বৃহস্পতিবার সিএনএনকে দেয়া আকে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রুডো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তিনি ওয়াশিংটনে যান। তবে সফরকালে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেননি।

- Advertisement -

ট্রুডো বলেন, ট্রাম্প দর-কষাকষিতে খুবই দক্ষ এবং বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তিনি লোকজনের দৃষ্টি অন্য খাতে সরিয়ে দিতে চাইছেন। তেল ও গ্যাস এবং বিদ্যুৎ, স্টিল ও অ্যালুমিনিয়াম এবং কংক্রিটের ওপর ২৫ শতাংশ শুল্কের যে কথাবার্তা হচ্ছে তা থেকে আমেরিকানদের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছেন তিনি। ট্রাম্প তার ঘোষিত শুল্ক কার্যকর করলে আমেরিকান ভোক্তারা কানাডা থেকে যাই কিনুন না কেন সবকিছুই হঠাৎ অনেক ব্যয়বহুল হয়ে যাবে।

দায়িত্ব গ্রহণের পর কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এটা কার্যকর হলে কানাডাও পাল্ট পদক্ষেপ নেবে বলে নিশ্চিত করেছেন ট্রুডো, যেমনটি তারা করেছিল ২০১৮ সালে।

তবে কানাডা ঠিক কী ধরনের পাল্টা পদক্ষেপ নেবে সে সংক্রান্ত সুনির্দিষ্ট রূপরেখা উল্লেখ করেননি ট্রুডো। তবে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, অটোয়া আমেরিকান স্টিল, সিরামিকস, প্লাস্টিক এবং অরেঞ্জ জুসকে পাল্টা পদক্ষেপ হিসেবে লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা ভাবছে।
ওই কর্মকর্তা বলেন, পাল্টা পদক্ষেপের কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি অটোয়া এবং যেসব পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের কথা ভাবা হচ্ছে তার পূর্ণাঙ্গ তালিকা হস্তান্তরের ব্যাপারেও তারা এখনো প্রস্তুত নয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.