Latest Posts

ল্যাম্বারঘিনির সেই চালকের কারাদন্ড

- Advertisement -
নিজের ল্যাম্বরঘিনি পুরোপুরি মেরামত অযোগ্য করে ফেলা এবং একজন যাত্রীকে জীবন বদলে দেওয়ার মতো আহত করা এক মর্টগেজ ব্রোকারকে আড়াই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে

নিজের ল্যাম্বরঘিনি পুরোপুরি মেরামত অযোগ্য করে ফেলা এবং একজন যাত্রীকে জীবন বদলে দেওয়ার মতো আহত করা এক মর্টগেজ ব্রোকারকে আড়াই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। নির্ধারিত সীমার তিনগুণ বেশি গতিতে একটি টরন্টো স্ট্রিটকারকে অতিক্রমের চেষ্টা করার সময় এই ঘটনা ঘটে।

বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত মাসে চালক জেসন জিওরজোপোলোসকে এই কারাদ- দেওয়া হয়। ২০২১ সালের ১২ মে কুইন স্ট্রিট এবং উডবাইন এভিনিউয়ে সংঘর্ষ ঘটার অবস্থা তৈরি হয়েছিল।

- Advertisement -

এই মামলার বাদি শর্তসাপেক্ষে তার কমিউনিটি সেবা হিসেবে ১২ মাসের কারাদন্ড চান। অন্যদিকে ক্রাউন তার আড়াই বছরের কারাবাস চান।
সুপিরিয়র কোর্ট জাস্টিস অ্যান মলি তার লিখিত সিদ্ধন্তে ক্রাউনের পক্ষ নেন এবং বলেন, একই ধরনের বিপজ্জনক আচরণ থেকে অন্য চালকদের নিরুৎসাহিত করতে কারাবাস জরুরি। মলি একইসঙ্গে জিয়রজপোলোসের ড্রাইভিং লাইসেন্স ছয় বছরের জন্য নিষিদ্ধ করেন, যা তার কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পর থেকে কার্যকর হবে।

তিনি লিখেছেন, আমার কাছে সবচেয়ে ভয়ানক ব্যাপারটি হলো অন্যদের নিরাপত্তার ব্যাপারে তার চরম অবজ্ঞা। সেই সঙ্গে উগ্রতার ধারণা এবং খুবই বিপজ্জনক আচরণ। এ ধরনের ড্রাইভিং কীভাবে রোধ করা যায় তা নিয়েও আমি উদ্বিগ্ন। কারণ, এ ধরনের ড্রাইভিং কমিউনিটির নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। গাড়ির চালকদের এটা জানা দরকার যে, এ ধরনের আচরণ ফৌজদারি অপরাধ, যা সহ্য করার মতো নয় এবং কেউ তা করলে তার ঠিকানা হবে কারাগার। অতিরিক্ত গতির কারণে কেবল টিকিট ইস্যু করা নয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.