Latest Posts

অবশেষে ভাঙা হচ্ছে ব্র্যাম্পটনের সেই ভবন

- Advertisement -

ব্র্যাম্পটনের জরাজীর্ণ সেই ভবন নিয়ে ব্র্যাম্পটন সিটি কর্মী ও কাউন্সিলরদের মধ্যে মাসব্যাপী চলা অচলাবস্থার শিগগিরই অবসান হচ্ছে। ব্র্যাম্পটন ডাউনটাউন কোরের কুইন স্ট্রিটের কাছের সংরক্ষিত বাড়িটি এখন ভেঙে ফেলা হবে বলে জানতে পেরেছে সিটিভি নিউজ টরন্টো।

- Advertisement -

একজন প্রোপার্টি স্ট্যান্ডার্ড অফিসার একাধিকবার বাড়িটি পরিদর্শন করেছেন বলে সিটিভি নিউজ প্রতিবেদন প্রকাশ করার পর এই সিদ্ধান্ত এল। ওই কর্মকর্তা ওয়ার্ড ৯ ও ২০ নম্বরের কাউন্সিলর গুরপারতাপ সিং তুরের কাছে বাড়িটি যে অনিরাপদ এবং ইঁদুরের আখড়া সেই বিষয়টি তুলে ধরেছিলেন।

তথ্য অধিকার আইনে সিটিভি নিউজ টরন্টো বাড়িটি সম্পর্কে নথি পেয়েছে। তাতে কর্মকর্তারা লিখেছেন, গুরপাতাপ, আপনার বাড়িটি কমপ্লায়েন্সের আওতায় আনতে আপনি কী করছেন? আপনার কি সিটি ও সিটির আইনের প্রতি শ্রদ্ধা নেই?
জবাবে তুর বলেন, কীভাবে আপনি আমাকে আমার কাছে হয়রানি করতে পারেন?

বাড়িটির মালিকানায় রয়েছে একাধিক কোম্পানি এবং যে দুজন পরিচালক রয়েছেন তুর তাদের একজন। মে পর্যন্ত আট মাসে বাড়িটির বিরুদ্ধে যে ২৯টি টিকিট ইস্যু করা হয়েছে তাতে জরিমানা এসেছে ১২ হাজার ৫০০ ডলার। এটা ছিল হতাশ কর্মকর্তার নগরীর ইন্টিগ্রিটি কমিশনারের কাছে অভিযোগ জানানোর আগে। ওই সময় তুর এক ইমেইলে সিটিভি নিউজকে বলেছিলেন, জরিমানার অর্থ পরিশোধ করা হয়েছে। যদিও পরবর্তীতে তথ্য অধিকার আইনে প্রাপ্ত আরেক নথিতে দেখা যায়, নতুন আরেকজন প্রোপার্টি স্ট্যান্ডার্ড কর্মকর্তা জুনে চারটি টিকিট ইস্যু করেছেন। দুটি টিকিট ছিল খালি ও বিধ্বস্ত একটি ভবন সুরক্ষিত করতে ব্যর্থ হওয়ার কারণে। আরেকটি ছিল গ্রাফিতি অথবা জমে থাকা পানি ব্যক্তিগত বাড়ি থেকে অপসারণে ব্যর্থ হওয়ার কারণে এবং ২০ সেন্টিমিটারের বেশি উচুঁ ঘাস কাটতে ব্যর্থ হওয়ার কারণে। তবে জরিমানার পরিমাণ কত তা জানা যায়নি।

নথিতে দেখা গেছে, তুর বাড়িটি ভাঙার অনুমতি পেয়েছেন। এক প্রৌকল প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির কাঠামো স্থিতিশীল অবস্থায় নেই। বাড়ির রেকর্ডপত্র অনুযায়ী, ২০১৭ সালে ১০ লাখ ৬০ হাজার ডলারে এটি কেনা হয়েছিল।

কবে নাগাদ বাড়িটি ভাঙা হবে তা এখনো স্পষ্ট নয়। বাড়ির বাইরে রাখা এক সাইনে বলা হয়েছে, পাশর্^বর্তী একটি জমিতে নতুন একটি ১১ তলাবিশিষ্ট বাড়ি নির্মাণের অংশ হিসেবে ভাঙার কাজটি করা হতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.