Latest Posts

ডজনের বেশি চুরির ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার

- Advertisement -
গত মাসে ডাউনটাউনের স্টোর থেকে ২৫ হাজার ডলার মূল্যমানের পণ্য চুরির ঘটনায় ২২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

গত মাসে ডাউনটাউনের স্টোর থেকে ২৫ হাজার ডলার মূল্যমানের পণ্য চুরির ঘটনায় ২২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, ২০ থেকে ১৯ জুলাই ওই সন্দেহভাজন ইয়ং ও ডানডাস স্ট্রিটের কাছের খুচরা দোকানে ১৩বার চুরির করেন।

অভিযোগ আছে, তিনি স্টোর থেকে বিভিন্ন ধরনের সামগ্রী চুরি করেন, যার মূল্যমান আনুমানিক ২৫ হাজার ডলার।

- Advertisement -

এর আগে পুলিশ এক সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তার অবস্থান জানাতে জনগণের কাছে অনুরোধ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ বছর বয়সী টরন্টোর বাসিন্দা মুহী আলজঘোলকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে ৫ হাজার ডলার কম মূল্যের চুরির ১৩ কাউন্ট অভিযোগ দায়ের করার কথা ঘোষণা করেছে।

এ ব্যাপারে কারো কাছে আরও কোনো তথ্য থাকলে তাকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো অব্যাহত রেখেছে পুলিশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.