Latest Posts

জেট স্কি ব্যবহার করে মাদক পাচারের পরিকল্পনা

- Advertisement -
জেট স্কি ব্যবহার করে কানাডায় ১৮০ কিলোগ্রামের বেশি ফেন্টানাইল ও মেথামফেটোমিন পাচারের পরিকল্পনাকারী ৬৭ বছর বয়সী এক ব্যক্তি সিয়াটলের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন

জেট স্কি ব্যবহার করে কানাডায় ১৮০ কিলোগ্রামের বেশি ফেন্টানাইল ও মেথামফেটোমিন পাচারের পরিকল্পনাকারী ৬৭ বছর বয়সী এক ব্যক্তি সিয়াটলের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। বিচকম্বাররা ওয়াশিংটন উপকূল রেখা বরাবর বেশ কিছু ব্যাগে মাদক পাওয়ার পর দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

নিয়ন্ত্রিত দ্রব্য বিতরণের যড়যন্ত্র, বিতরণের উদ্দেশে নিজের কাছে রাখা এবং আন্তর্জাতিক অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগে ছয়দিনের বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন।

- Advertisement -

ওয়েস্টার্ন ওয়াশিংটনের জন্য মার্কিন অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ইন সিয়াটলের জুরিরা রায়ে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় নেন।

আদালত জানতে পারে যে, শেরউড এই মাদক ক্যালিফোর্নিয়া থেকে পোর্ট অ্যাঞ্জেলেসে নিয়ে আসেন এবং জুয়ান ডি ফুকা উপত্যকা পার হতে একটি জেট স্কি ও একটি বাসমান ভেলা ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। ভ্যানকুভার আইল্যান্ডের একজনের কাছে এই মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল।

যদিও ২০২১ সালের ৬ এপ্রিল তার পরিকল্পনা ভেস্তে যায়। কারণ, পোর্ট অ্যাঞ্জেলেসের পশ্চিম সৈকতে একটি পরিবার ক্যাম্পিং করেন এবং মাদকভর্তি একটি ব্যাগ আংশিক ডুবন্ত অবস্থায় দেখতে পান তারা। তারা ব্যাগটি পানি থেকে তুলে সৈকতে রেখে দেন, যাতে করে মালিক এটি পেতে পারেন। পরদিনও ব্যাগটি সেখানে দেখতে পেয়ে তারা সেটি খোলেন এবং তাদের বিশ^াসমতে মাদক দেখতে পান।

পরিবারটি ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে জানান এবং ২৫ কিলোগ্রাম মেথামফেটামিন এবং এক কিলোগ্রাম গুড়া ফেন্টানাইল পান। প্রায় একই সময়ে আরেকজন বিচকম্বার একটি ইউ-হল ভ্যানকে আসতে ও যেতে দেখে সন্দেহপ্রবণ হয়ে ওঠেন।

এ ঘটনার চারদিন পর আরও সাতটি ডাফেল ব্যাগ একই এলাকায় পাওয়া যায়। ব্যাগগুলোতে আনুমানিক ১৫৫ কিলোগ্রাম মেথামফেটামিন ছিল। পোর্ট অ্যাঞ্জেলেসের স্থানীয় শেরিফের হিসাবে জব্দকৃত মাদকের মোট মূল্য আনুমানিক ৭০ লাখ ডলার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.