
নতুন ঠিকানা পেয়েছে একটি অন্ধ কুকুর। এর আগে খুবই বাজে অবস্থায় তাকে অন্টারিওর কিচেনারের হিউমেন সোসাইটিতে নিয়ে আসা হয়।
দ্য হিউমেন সোসাইটি অব কিচেনার ওয়াটারলু অ্যান্ড স্ট্র্যাটফোর্ড পার্থ বলেছে, হানি নামের কুকুরটিকে গায়ে কাদা মাখা অবস্থায় জুলাইয়ের গোড়ার দিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। গ্লুকোমার কারণে সে পুরোপুরি অন্ধ এবং দুটি চোখই অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল।
হিউমেন সোসাইটি বলেছে, একটি খাচার শিক চিবানোর কারণে তার দাঁতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ কারণে তার ডেন্টাল সার্জারিরও দরকার হয়।
স্থানীয় এক গ্রুমার হানিকে তার সেবা দিয়েছে এবং হিউমেন সোসাইটির একজন স্বেচ্ছাসেবক অ্যাডপশন ফি বাবদ অনুদান দিয়েছে। হানিকে যে দত্তক নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিশ্চিত করেছে সোসাইটি। তারা লিখেছে, মিষ্টি এই কুকুরটির জন্য ভালোবাসার ঢল নেমেছিল। কমিউনিটি সত্যি সত্যিই ছোট্ট হানির পাশে দাঁড়িয়েছিল। সুঠিক ঠিকানা পাওয়ায় আপনাদের অনেকেই আশার গল্প শুনিয়েছেন।

