
বাসিন্দাদের ত্বকের ক্যান্সার থেকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে সিটি অব টরন্টো আবারও সরকারি স্থানগুলোতে সানস্ক্রিন ডিসপেন্সার বসাতে যাচ্ছে। বিবৃতি অনুযায়ী, ৫০টি ডিসপেন্সার বসবে পার্কগুলোতে, যেগুলোর বেশিরভাগই টরন্টো ওয়াটারফ্রন্ট ও হাই পার্ক বরাবর অবস্থিত। দুটি ডিসপেন্সার হবে পাবলিক ওয়াটার ট্রেইলার ডিসপেন্সার।
কর্মকর্তারা বলেছেন, সানস্ক্রিনগুলো হবে এসপিএফ ৩০, ইউভিএ/ইউভিবি, সেন্ট-ফ্রি এবং খনিজভিত্তিক। ডিসপেন্সারের পাশাপাশি সূর্য কিরণ থেকে কিছুটা স্বস্তি দিতে পাবলিক ক্যাম্পগুলোতে ১৫০টি ক্যানোপি টেন্টের ব্যবস্থা করা হচ্ছে।
#বিসানসেফ শিক্ষামূলক প্রচারণাটি ২০১৭ সালে শুরু হয় এবং তারপর তেকে সিটি অব টরন্টোর কর্মকর্তারা হিসাব করেছেন যে, যেহেতু এক হাজার লিটার সানস্ক্রিন ব্যবহার করা হয়েছে তাই ডিসপেন্সারগুলো লক্ষ লক্ষবার ব্যবহৃত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সূর্য কিরণ থেকে ত্বককে সুরক্ষা রাখা হচ্ছে ক্যানসার প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। #বিসানসেফের উদ্দেশ্য হচ্ছে সানস্ক্রিন, ছাউনি এবং সূর্যরশ্মি থেকে সুরক্ষিত থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি মধ্য দিয়ে ত্বকের ক্যানসার প্রতিরোধ করা।
ছয় মাস ও তার বেশি বয়সীদের বাইরে থাকলে প্রতি দুই ঘণ্টা অন্তর সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অথবা ঘামতে থাকলে আরও বেশি সংখ্যকবার সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে গেলে রোদ চশমা, হ্যাট ও সুরক্ষামূলক পোশাক সঙ্গে রাখতে বলা হয়েছে।

