
দক্ষিণ অন্টারিওজুড়ে শুরু হতে যাচ্ছে বাগান করার মৌসুম। এ অবস্থায় টরন্টো এবং নগরীর দক্ষিপূর্ব অঞ্চলে পোকার উপদ্রুব ও সমস্যা বক্সউড শ্রাবসের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এই সমস্যার মধ্যে কিছু আরবোরিস্ট তাদের গ্রাহকদের প্ল্যান্টিংয়ের পছন্দ পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছেন।
ডেভি ট্রি কেয়ার সার্ভিসেসের ওয়েস্ট টরন্টোর ডিস্ট্রিক্ট ম্যানেজার এরিক বেনেটার বলেন, তার কোম্পানি প্রতিদিনই বক্স ট্রি মথ, বক্সউড লিফ মাইনার এবং বক্সউড ব্লাইট নামে এক ধরনের ফাঙ্গাল রোগের কারণে ক্ষতির বিষয়ে বেশ কিছু ফোন পাচ্ছে। একক কীটের কারণেই যে গাছ মরে যাচ্ছে তেমন নয়। সবগুলো মিলে গাছ মেরে ফেলছে। বিশেষ করে গরম ও শুষ্ক গ্রীষ্ম মৌসুমে। তারা গাছগুলোকে মেরে ফেলছে। প্রতিকারের ব্যবস্থা না নিলে গ্রীষ্মকালে গাছের তৈরি বেড়াগুলো তারা মেরে ফেলে। সারা শহরেই এটা দেখা যাচ্ছে।
ফেডারেল সরকার নিয়ন্ত্রিত কীটের যে তালিকা তাতে বক্স ট্রি মথকেও যুক্ত করেছে দ্য কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি। ২০২৩ সালে কর্মকর্তারা অন্টারিওকে উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা করে। উইন্ডসর ও নায়াগ্রা ফলস এবং টরন্টো পর্যন্ত অন্যান্য অঞ্চলে বক্স ট্রি মথ দেখতে পাওয়া যায়।
এক বিবৃতিতে কর্মকর্তারা বলেন, নার্সারি থেকে বিক্রি হওয়া বক্স ট্রি প্ল্যান্ট অন্যান্য প্রদেশে পরিবহনের মাধ্যমে অন্টারিওর বাইরে আগ্রাসী এই কীটের বিস্তার কমিয়ে আনতে এটা করা হয়েছে। কানাডায় এর ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানোর উদ্যোগের অংশ হিসেবে সমন্বিতভাবে নজরদারি ও তদারকি অব্যাহত রাখা হয়েছে।
বেনেটার বলেন, যাদের বাড়িতে বক্সউড শ্রাব আছে তাদের জন্য সেদিকে নজর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। লোকজনের উচিত পাতাগুলো আলাদা করা এবং কা-গুলো পরীক্ষা করা।

