
ইংল্যান্ডে কমেডি ফেস্টিভ্যালের প্রত্যাশিত সাফল্য পাওয়া যায়নি। পাশাপাশি ক্রমধর্বমান জনপ্রিয় টিকটকের সঙ্গে ফেসবুক ও ইউটিউবের প্রতিযোগিতা গত বছর জাস্ট ফর লাফস ফেস্টিভালের মূল প্রতিষ্ঠানের রাজস্ব কমে যাওয়ার কারণ। কুইবেক সুপিরিয়র কোর্টে দাখিল করা নথিতে এমনটাই বলা হয়েছে।
ইনসলভেন্সি ট্রাস্টি পিডব্লিউসির ১৩ মার্চের প্রতিবেদনে যেসব কারণে গ্রুপ জাস্ট পোর রায়ার ইনকর্পোরেশন ঋণ পরিশোধে অসমর্থ হয়েছে সেগুলোর তালিকা তুলে ধরা হয়েছে।
কোম্পানিটি এ মাসের গোড়ার দিকে ঘোষণা দেয় যে, এ বছর তারা মন্ট্রিয়ল কমেডি ফেস্টিভাল করবে না এবং ঋণদাতাদের কাছ থেকে সুরক্ষা চাইবে। জাস্ট ফর লাফস টরন্টোও বাতিলের ঘোষণা দিয়েছে তারা।
আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, ২০২৩ সালের প্রথম দশ মাসে গ্রুপ জাস্ট পোর রায়ারের নিট লোকসান হয়েছে ৭৯ লাখ ডলারের বেশি। ব্যয়বহুল একাধিক উদ্যোগ এই অবস্থার পেছনে ভূমিকা রেখেছে।
২০২৩ সালের মার্চে লন্ডনে অনুষ্ঠিত কমেডি ফেস্টিভালে লোকসান হয়েছে ৮ লাখ ডলার। প্রত্যাশা অনুযায়ী টিকিট বিক্রি না হওয়া এই লোকসানের জন্য দায়ী। ২০২২ সালে মন্ট্রিল জাস্ট ফর লাফস সংস্করণ নিয়ে পৃষ্ঠপোষকদের অসন্তুষ্টির পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে লোকসানে ফেস্টিভালটি করে গ্রুপ জাস্ট পোর রায়ার। এতে করে তাদের লোকসান হয় প্রায় ২০ লাখ ডলার।
মিউজিক্যাল কমেডি হেয়ার ছিল আরেকটি ব্যয়বহুল এন্টারপ্রাইজ। যদিও এর ফলে কী পরিমাণ আর্থিক লোকসান হয়েছে নথিতে তা উল্লেখ করা হয়নি।
এদিকে ইউটিউব ও ফেসবুকের ভিডিও মানিটাইজেশন নিয়মে যে পরিবর্তন আনা হয়েছে তাতে করে টিকটকের মতো সংক্ষিপ্ত ভিডিও সুবিধা পাচ্ছে, যা গ্রুপটির দীর্ঘ কন্টেন্টগুলো থেকে রাজস্ব কম আসছে।

