
দি কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র থেকে তাজা পণ্য আমদানিতে বিধি-নিষেধ আরোপের কথা ভাবছে না তারা। দেশটিতে হাজারো মানুষ ডায়রিয়ার কারণ পরজীবীটিতে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার প্রকাশিত ইউ.এস. সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের উপাত্ত বলছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মে মাস থেকে প্রায় সাত হাজার মানুষ সাইক্লোপোরিয়াসিসের কারণে অসুস্থ হয়েছেন। এটা এক ধরনের পরিপাকতন্ত্রের অসুস্থতা, যা ছয় থেকে সপ্তাহ ডায়রিয়ার কারণ হয়।
এখন পর্যন্ত এক হাজার ৬০০ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া ৫ হাজার ১০০টি ঘটনা তদন্তাধীন আছে। রোগটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মিশিগানের মানুষ। রাজ্যটিতে তিন হাজারের বেশি মানুষের সংক্রমণের তথ্য দিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। লেটুস অথবা সবুজ সালাদ সংক্রমণের সম্ভাব্য উৎস হয়ে থাকতে পারে।
কিন্তু মিশিগানের স্বাস্থ্য বিভাগ বলছে, একাধিক রাজ্যে এই সংক্রমণের সঙ্গে উৎপাদক ও সরবরাহকারীদের কোনো সম্পর্ক নেই। অন্য খাদ্যে সংক্রমণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা মঙ্গলবার বলেছে, দেশে সাইক্লোসপোর সংক্রমণের কোনো ঘটনা তারা তদন্ত করছে না।
সিএফআইএ বলেছে, সীমান্তের দক্ষিণে কী ঘটছে কর্মকর্তারা সেদিকে ঘনিষ্ঠ নজর রাখছেন এবং খাদ্য সরবরাহ যে নিরাপদ তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়া হবে।
সাইক্লোসপোরা মানুষ থেকে মানুষে ছড়াই না। কারণ, কোনো ব্যক্তিকে এটা তখনই সংক্রমিত করে যখন বিষ্ঠার মাধ্যমে শরীর থেকে বাইরে আসে। পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা বলছে, সংক্রমিত করতে পরজীবীটির শরীরের বাইরে এক সপ্তাহ থেকে ১৫ দিন থাকার প্রয়োজন হয়। আক্রান্ত কোনো ব্যক্তির মল শস্য বা খাদ্য প্রক্রিয়াকরণ বা মোড়কজাতের জন্য ব্যবহৃত পানির সঙ্গে মিশলে তা ওই খাদ্যকে দূষিত করতে পারে।
সংক্রমিত হওয়ার পর উপসর্গ দেখা দিতে দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে। উপসর্গগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া, পেট ফাপা ও গ্যাস, বমি বমি ভাব, ক্লান্তি, পেটে কামড়ানো, ক্ষুধা মন্দা, ওজন কমে যাওয়া ও হালকা জ¦র। সংক্রমিত অধিকাংশ মানুষই ছয় থেকে সাত সপ্তাহ অসুস্থ থাকে। অনেক সময় উপসর্গ চলে যাওয়ার পর আবার ফিরে আসে।

