Latest Posts

টরন্টোর একটি ভবনে মাম্পসের সংক্রমণ

- Advertisement -
ডাউনটাউন টরন্টোর একটি ভবনের কর্মক্ষেত্রে মাম্পসের সংক্রমণ খতিয়ে দেখছেন টরন্টোর স্বাস্থ্য কর্মকর্তারা

ডাউনটাউন টরন্টোর একটি ভবনের কর্মক্ষেত্রে মাম্পসের সংক্রমণ খতিয়ে দেখছেন টরন্টোর স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বলছেন, জনগণের মধ্যে এটা ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।

টরন্টো জনস্বাস্থ্য বিভাগ বলছে, ৭৭৭ বে স্ট্রিটের একটি কর্মক্ষেত্রে শুক্রবার চারজন মাম্পসে আক্রান্ত হয়েছেন। এটি সার্ভিসঅন্টারিওর কার্যালয় এবং স্বাস্থ্য সংস্থাটি বলছে, সংক্রমণ কেবলমাত্র প্রধান কার্যালয়ের মধ্যেই সীমিত।
টরন্টো জনস্বাস্থ্য বিভাগ বলছে, বৃহৎ পরিসরে কমিউনিটিতে এটি ছাড়ানোর ঝুঁকি সেভাবে নেই এবং আক্রান্ত ব্যক্তিরা যাদের সংস্পর্শে এসেছেন তাদের শনাক্তে কাজ করা হচ্ছে।

- Advertisement -

মাম্পসে আক্রান্ত হলে ঘাড় ও চিবুক ফুলে যায় এবং এর কারণে জ¦র, মাথাব্যথা ও অন্যান্য উপসর্গও দেখা দিতে পারে। স্বাস্থ্য সংস্থাটি লোকজনকে তাদের ভ্যাকসিনের রেকর্ড পর্যালোচনা করার এবং নিয়মিত ভ্যাকসিনেশন হালনাগাদ করতে বাসিন্দাদের উৎসাহিত করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.