Latest Posts

ক্রিমিনাল ট্যুরিজম, ৪৬ জন গ্রেফতার

- Advertisement -
ক্রিমিনাল ট্যুরিজম নিয়ে কয়েক বছর ধরে চলা তদন্তে ২০০ এর বেশি অপরাধের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ডারহাম পুলিশ

ক্রিমিনাল ট্যুরিজম নিয়ে কয়েক বছর ধরে চলা তদন্তে ২০০ এর বেশি অপরাধের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ডারহাম পুলিশ। পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ খোয়া গেছে। গ্রেটার টরন্টো এলাকাজুড়ে (জিটিএ) উচ্চ লাভের অপরাধ সংঘটনের জন্য সংঘবদ্ধ গ্রুপগুলো কানাডা ভ্রমণ করে।

শুক্রবার ঘোষিত প্রজেক্ট জেটসেটার নয়টি বড় ধরনের তদন্তকে একত্র করেছে। এর নেতৃত্ব দিয়েছে ডিআরপিএস ফাইন্যান্সিয়াল ক্রাইমস ইউনিট। এর ফলে ডারহাম অঞ্চল থেকে খোয়া যাওয়া অর্থের পরিমাণ ২৬ লাখ ১০ হাজার ডলার।
পুলিশ বলছে, অপরাধীরা সংঘবদ্ধ ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত নেটওয়ার্কগুলোর অংশ, যারা কানাডায় প্রবেশ করে কেবলমাত্র সুসংগঠিত অপরাধ সংঘটনের জন্য।

- Advertisement -

ডিআরপিএসের তথ্য অনুযায়ী, তদন্তে বৃহৎ পরিসরে সংগঠিত স্কিমের প্রমাণ উঠে এসেছে, যার উদ্দেশ্য সর্বোচ্চ মুনাফা হাসিল করা। খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে চুরি এর মধ্যে অন্যতম।

পুলিশ বলছে, গহনা চুরি বিশেষভাবে বেড়ে গেছে। এসব ক্ষেত্রে সন্দেহভাজনরা সাহায্য করার কথা বলে ভুক্তভোগী বিশেষ করে জ্যেষ্ঠ নাগরিকদের পিছু নেয়। এরপর নেকলেস, ব্রেসলেট অথবা আংটি সরিয়ে নেয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.