Latest Posts

উপস্থিতি নিয়ে জালিয়াতির ঘটনায় কর্মীদের বরখাস্ত করল বিসিই

- Advertisement -
বেল কানাডার মূল কোম্পানি বিসিই ইনকর্পোরেশন বলেছে, বেশ কিছু কর্মী কোম্পানির হাজিরা নীতির অপব্যবহার করছিলেন

কর্মক্ষেত্রে উপস্থিতি নিয়ে জালিয়াতির আশ্রয় নেওয়ায় কানাডার অন্যতম বৃহৎ এবটি টেলিযোগাযোগ কোম্পানি বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করেছে। বেল কানাডার মূল কোম্পানি বিসিই ইনকর্পোরেশন বলেছে, বেশ কিছু কর্মী কোম্পানির হাজিরা নীতির অপব্যবহার করছিলেন। কোম্পানির নীতি অনুযায়ী, কর্মীদের সপ্তাহে তিনদিন অফিসে আসা বাধ্যতামূলক।

টরন্টো সানকে পাঠানো এক বিবৃতিতে বিসিই বলেছে, অভ্যন্তরীণ একটি পর্যালোচনা শেষে বিসিই স্পষ্টভাবে আচরণ বিধি লঙ্ঘন করায় অল্প কিছু কর্মীকে অব্যাহতি দিয়েছে বিসিই। এসব কর্মীরা ইচ্ছাকৃতভাবে একাধিকবার কর্মক্ষেত্রে উপস্থিতির ব্যাপারে মিথ্যার আশ্রয় নিয়েছেন। এর মধ্যে রয়েছে হাজিরা রেকর্ড করার জন্য কর্মক্ষেত্রে প্রবেশের কোম্পানির প্রাঙ্গণ ত্যাগ করা। একে বলা হয়ে থাকে সোয়াইপ অ্যান্ড গো।

- Advertisement -

হাজিরা নিয়ে এই প্রতারণা পুরো দেশজুড়ে সংঘটিত হয়েছে এবং বরখাস্ত হওয়া কর্মীদের মধ্যে ইউনিয়নভুক্ত কেউ নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ঠিক কত সংখ্যক কর্মী তাদের চাকরি হারিয়েছে বিসিই তা জানায়নি। কোম্পানিটি বলেছে, প্রতিটি ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মীদের তাদের অসদাচরণের পরিস্কার প্রমাণ ধরিয়ে দেওয়া হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.