Latest Posts

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বয়সীমা নিয়ে বিতর্কে লিবারেলরা

- Advertisement -
এই প্রস্তাবের আরেকজন সমর্থক হলেন আউটরেমন্টের এমপি রাচেল বেন্ডায়ান। তিনি বলেন, তার আট বছর বয়সী একটি মেয়ে আছে, যে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্পর্শে আসেনি

শিশু ও কিশোরদের টিকটক, ইনস্টাগ্রাম, রেডিট ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে নিবৃত করা উচিত কিনা তা নিয়ে শিগগিরই বিপুল সংখ্যক প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছেন লিবারেল পার্টির সদস্যরা। বিতর্ক ও ভোটাভুটির জন্য নীতি প্রস্তাবটি শিগগিরই মন্ট্রিয়লে লিবারেল পার্টি পলিসি সম্মেলনে উঠতে যাচ্ছে।

আউটমেন্ট লিবারেল রাইডিং অ্যাসোসিয়েশনের প্রধান জোনাথন নাস এই প্রস্তাবের অন্যতম সমর্থক। প্রস্তাবে ১৬ বছর ও তার বেশি কানাডিয়ানদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট সীমিত নিশ্চিত করতে দলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -

মন্ট্রিয়লের আইনজীবী ও দুই শিশু পুত্রের এই পিতা বলেন, তিনি চান এই প্রস্তাব আসক্তিমূলক প্রযুক্তি ও ছোট শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে জাতীয়ভাবে বিতর্কের সূচনা করুক। এই বিতর্ক এরই মধ্যে সারাদেশের বাবা-মায়েদের মধ্যে হচ্ছে।

এই পণ্যগুলো এমনভাবে করা যাতে করে তা আসক্তিমূলক হয় এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা আমাদের শিশুদের অ্যালকোহল, সিগারেট এবং তাদের জন্য ক্ষতিকর আরও অনেক কিছু থেকে নিরাপদ রাখি।

এই প্রস্তাবের আরেকজন সমর্থক হলেন আউটরেমন্টের এমপি রাচেল বেন্ডায়ান। তিনি বলেন, তার আট বছর বয়সী একটি মেয়ে আছে, যে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্পর্শে আসেনি। কিন্তু একটি আইপ্যাড রয়েছে এবং এটি ব্যবহারের বিভিন্ন উপায় খুঁজে দেখার ব্যাপারে সে খুবই উৎসুক। এই বয়সী শিশুদের অনেক বাবা-মা সন্তানদের জন্য কী বিকল্প দেবেন তা নিয়ে চিন্তিত।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.