Latest Posts

টাইলেনল সেবনে অটিজমের ঝুঁকি নেই

- Advertisement -
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ব্যথানাশক এবং অটিজমের মধ্যে অপ্রমাণিত একটি সম্পর্ককে সামনে আনেন

বিভিন্ন গবেষণার একটি পর্যালোচনায় দেখা গেছে, গর্ভকালীন সময়ে টাইলেনল সেবন সন্তানের অটিজম ও এডিএইচডিতে আক্রান্ত বা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি বাড়ায় না। এর মধ্য দিয়ে ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যানকারীর সংখ্যা বাড়লো।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ব্যথানাশক এবং অটিজমের মধ্যে অপ্রমাণিত একটি সম্পর্ককে সামনে আনেন। সে সময় গর্ভবতী নারীদের তিনি বলেন, টাইনেলন সেবন করবেন না।

- Advertisement -

ল্যানসেট অবস্ট্রেটিকস, গাইনিকোলজি অ্যান্ড উইমেন’স হেলথে শুক্রবার প্রকাশিত গবেষণা পর্যালোচনায় ৪৩টি গবেষণা পর্যালোচনা করা হয়েছে। তাতে এই উপসংহারে পৌঁছানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রের বাইরে প্যারাসিটামল নামে বহুল পরিচিত ওষুধ সেবন অটিজম, এডিএইচডি অথবা বুদ্ধি প্রতিবন্ধিতার কারণ নয়।
গবেষণার প্রধান লেখক ড. আসমা খলিল বলেন, গর্ভবর্তী নারীর ব্যথা বা জ¦র হলে প্রথম চিকিৎসা হিসেবে আমরা টাইলেনল সেবনের পরামর্শ দেব।

যদিও কিছু গবেষণায় গর্ভকালীন সময়ে অ্যাসেটামিনোফেন নামে পরিচিত টাইলেনল সেবনের সঙ্গে অটিজমের একটি সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে অনেক বেশি গবেষণায় এর মধ্যে কোনো সম্পর্ক না পাওয়ার কথা বলা হয়েছে।

গত বছর বিএমজেতে প্রকাশিত এক পর্যালোচনায় বলা হয়, বিদ্যমান যে প্রমাণ তাতে গর্ভকালীন সময়ে টাইনেলন সেবনের সঙ্গে শিশুর অটিজম বা এডিএইচডির কোনো সম্পর্ক নেই। আগের বছর আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, শিশুদের অটিজম, এডিএইচডি অথবা বুদ্ধি প্রতিবন্ধিতার সঙ্গে গর্ভকালীন সময়ে টাইনেলন সেবনের কোনো সম্পর্ক নেই। কিন্তু হোয়াইট হাউজ গুরুত্ব দিয়েছে গর্ভকালীন সময়ে টাইনেল সেবনের সঙ্গে শিশুর অটিজম, এইডএইচডি অথবা বুদ্ধি প্রতিবন্ধিতার ঝুঁকির সম্পর্ক খুঁজে পাওয়া এক গবেষণাকে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.