Latest Posts

নভেম্বরেই তুষারপাত

- Advertisement -
টরন্টোতে নভেম্বরের শুরুতে অর্থাৎ রোববারই শীতের প্রকোপ দেখা দিয়েছে

টরন্টোতে নভেম্বরের শুরুতে অর্থাৎ রোববারই শীতের প্রকোপ দেখা দিয়েছে। সেই সঙ্গে কয়েক দশকের রেকর্ড ভঙ্গ করেছে।

এনভায়রনমেন্ট কানাডা বলেছে, ৯ নভেম্বর টরন্টোতে ৯ দশমিক ৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। সোমবার সকালেও তুষারপাত পরিলক্ষিত হয়েছে।

- Advertisement -

দুই দিনের মোট যে তুষারপাত তা ১৯৮১ সালের ২১ ও ২২ অক্টোবরের পর সর্বোচ্চ। ওই দুই দিনে টরন্টোতে তুষারপাত হয়েছিল ৬ সেন্টিমিটার এবং ৯ নভেম্বর সবচেয়ে তুষারময় দিন হিসেবে ৫৪ বছরের রেকর্ড ভঙ্গ করেছে।

এরভায়রনমেন্ট কানাডার আবহাওয়াবিদ জিওফ কোলসন বলেন, টরন্টো এরিয়ায় এতো বেশি পরিমাণে তুষারপাতের এটা খুবই বিরল ঘটনা।

বিষয়টির ব্যাখ্যা করে তিনি বলেন, টরন্টোর ইতিহাসে এই সময়ে এখন পর্যন্ত সর্বোচ্চ তুষারপাতের ঘটনা ১৯৭১ সালের। সে সময় ১ দশমিক ৫ সেন্টিমিটার তুষার পড়েছিল। সুতরাং, নভেম্বরের শুরুতেই টরন্টোতে যে তুষারপাত হতে পারে তা অজানা নয়। কিন্তু পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঠিক ৯ নভেম্বর এতো বেশি পরিমাণ তুষারপাতের ঘটনা আগে কখনো দেখা যায়নি। এখান থেকেই এনভায়রনমেন্ট কানাডা নগরীর আবহাওয়া তথ্য সংগ্রহ করে থাকে।

বিস্তৃত এলাকায় তুষারপাত হয়েছে এবং গ্রেটার টরন্টো ও হ্যামিল্টন এরিয়ার মধ্যে সর্বোচ্চ তুষারপাত ঘটেছে হ্যামিল্টনে ১৭ সেন্টিমিটার। অটোয়াতে তুষারপাত দেখা গেছে ১২ সেন্টিমিটার। এর আগে নভেম্বরের শুরুতে টরন্টোতে তুষার পড়তে দেখা গিয়েছিল ২০১৮ সালে। ওই বছর নভেম্বরে ১ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল।

আনুষ্ঠানিকভাবে শীত শুরু হতে এখনো মাসখানেক বাকি। তবে সপ্তাহের মাঝামাঝি আবহাওয়া অধিক হারে মৌসুমি তাপমাত্রায় ফিরতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.