Latest Posts

চীনা ইভির ওপর শুল্কের অবসান চান কিনিউ ও মো

- Advertisement -
প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে লেখা এক চিঠিতে ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ বলেছেন, কানাডায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সম্প্রতি এক মন্তব্যের মাধ্যমে যে সুযোগের অবতারণা করেছেন তা গ্রহণ করুন

চীনে নির্মিত বৈদ্যুতিক গাড়ির ওপর থেকে শুল্ক প্রত্যাহারের জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার দুজন প্রিমিয়ার। তাদের আশা, এর ফলে চীন কানাডিয়ান ক্যানোলার ওপর আরোপিত শুল্ক তারা প্রত্যাহার করে নেবে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে লেখা এক চিঠিতে ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ বলেছেন, কানাডায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সম্প্রতি এক মন্তব্যের মাধ্যমে যে সুযোগের অবতারণা করেছেন তা গ্রহণ করুন। তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে, কানাডা যদি চীনে প্রস্তুত বৈদ্যুতিক গাড়ির ওপর থেকে ১০০ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নেয় তাহলে কানাডিয়ান ক্যানোলা ও পর্কের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তারা।

- Advertisement -

কানাডায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ডির করা মন্তব্য উল্লেখ করে এ কথা বলেন।

২০২৪ সালের অক্টোবর থেকে চীনে নির্মিত বৈদ্যুতিক গাড়ির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে কানাডা। এর পক্ষে যুক্তি হচ্ছে, কানাডার গাড়ি শিল্পের সুরক্ষায় এই শুল্ক। এর পরিপ্রেক্ষিতে গত আগস্টে কানাডিয়ান ক্যানোলা বীজের ওপর প্রায় ৭৬ শতাংশ শুল্ক আরোপ করে চীন।

ইভির ওপর থেকে শুল্ক প্রত্যাহার সরল সমাধান দেবে না বলে এর আগে মন্তব্য করা সাস্কেচুয়ানের প্রিমিয়ার বেইজিংয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য গত সেপ্টেম্বরে চীন সফরে যান। তার কার্যালয় থেকে গত সপ্তাহে বলা হয়েছে, উভয় দেশকে অবশ্যই একে অন্যের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে।

গত রোববার মো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ফেডারেল সরকার এ সপ্তাহে কী পদক্ষেপ নিতে পারে ওয়াংয়ের মন্তব্যে তার পরিস্কার ইঙ্গিত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ চীন সফর করছেন।
মো বলেন, দুই লাখ কানাডিয়ান শ্রমিকের পক্ষে অটোয়ার চুক্তিতে পৌঁছানোর সময় এখন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.