Latest Posts

৪ হাজার ৪০০ শিল্পকর্ম নিলামে!

- Advertisement -
হাডসন’স বের অমূল্য সম্পদ শিল্পকর্মগুলো কানাডিয়ানদের হাতে পাওয়ার যে আশা সেজন্য আর বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না

হাডসন’স বের অমূল্য সম্পদ শিল্পকর্মগুলো কানাডিয়ানদের হাতে পাওয়ার যে আশা সেজন্য আর বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না। অন্টারিওর একটি আদালত নভেম্বরে রিটেইলারটির মালিকানাধীন ৪ হাজার ৪০০ শিল্পকর্ম নিলামের অনুমাদন দিয়েছে।

বিচারক পিটার অসবর্ন যেসব সামগ্রী নিলামের অনুমতি দিয়েছেন তার মধ্যে শিল্পকর্ম রয়েছে এক হাজার ৭০০ এবং পুরাকীর্তি ২ হাজার ৭০০। যদিও কোম্পানি এখন পর্যন্ত নিশ্চিত করেনি যে ঠিক কোনগুলো বিক্রি করা হবে, তবে কোম্পানিটির একজন আইনজীবী বলেছেন, যেগুলো বিক্রি করা হবে সেগুলো হাডসন’স বের খুচরা যুগের। লোম ব্যবসার যুগের নয়।

- Advertisement -

এই সংগ্রহ সম্পর্কে পরিচিতি একটি সূত্র দি কানাডিয়ান প্রেসকে বলেছে, যেসব সামগ্রী নিলামে তোলা হবে তার মধ্যে রয়েছে পেইন্টিং, কাগজের নথি, এমনকি সংগ্রহযোগ্য বার্বি ডল।

হাডসন’স বের আইনজীবী বলেন, নিলামের আগে প্রত্যেক সামগ্রীর তালিকা ও ছবি হেফেল গ্যালারি লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দুইভাবে বিক্রি করবে হেফেল। অনলাইনে নিলাম শুরু হবে ১২ নভেম্বর এবং সরাসরি নিলাম শুরু হবে টরন্টোতে ১৯ নভেম্বরের দিকে।

হাডসন’স বের আর্থিক উপদেষ্টা রিফ্লেক্ট অ্যাডভাইজরস বলেছে, আদিবাসী গ্রুপ, সরকারি ইনস্টিটিউশন, জাদুঘর, বিশ্ববিদ্যালয় এবং উচ্চবিত্ত ব্যক্তিদের কাছ থেকে আগ্রহ এরই মধ্যে তারা দেখতে পাচ্ছেন। এদের মধ্যে একটি প্রতিষ্ঠান হলো ন্যাশনাল গ্যালারি অব কানাডা। ক্রাউন কর্পোরেশনটির মুখপাত্র জোসি-ব্রিটানি ম্যালেট বৃহস্পতিবার বলেন, গ্যালারি নিলামের দিকে তীক্ষ্ন নজর রাখছে। কারণ, তারা সংগ্রহ থেকে কিছু নিতে আগ্রহী। যদিও এই মুহূর্তে এর চেয়ে বেশি জানানোর মতো কোনো তথ্য আমাদের কাছে নেই।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.