Latest Posts

অন্টারিও লিবারেল নেতা পদ থেকে সরে দাঁড়ালেন ক্রম্বি

- Advertisement -
লিবারেল নেতা বনি ক্রম্বি

দলের বার্ষিক সাধারণ সভার ভোটাভুটিতে অল্পের জন্য নেতৃত্ব রক্ষা পেলেও অন্টারিওর আসনবিহীন লিবারেল নেতা বনি ক্রম্বি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার বিকাল ৫টার আগে গণমাধ্যমে পাঠানো এক ইমেইল বিবৃতিতে তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানান। দলীয় প্রতিনিধিদের উল্লেখযোগ্য অংশ তার নেতৃত্বের বিপক্ষে ভোট দেওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এই ঘোষণা দিলেন।

ক্রম্বি তার বিবৃতিতে বলেছেন, প্রতিনিধিদের কাছ থেকে যদিও সংখ্যাগষ্ঠি সমর্থন আমি পেয়েছি, তারপরও আমি বিশ^াস করি নেতৃত্বের ভোটের দিকে সুশৃঙ্খল উত্তরণে অন্টারিও লিবারেল পার্টির জন্য এটা সর্বোত্তম সিদ্ধান্ত। আমার উত্তরসূরি নির্বাচিত হওয়ার পর আমার পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে আমি দলের প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করেছি।

- Advertisement -

রোববার ৫৭ শতাংশ প্রতিনিধি নেতৃত্বের প্রতিযোগিতা আয়োজনের বিপক্ষে ভোট দেন। দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখতে ক্রম্বির ৫০ শতাংশের বেশি সমর্থনের প্রয়োজন ছিল।

রোববার ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই ক্রম্বি একমত হন যে, যে ধরনের সমর্থন তিনি আশা করেছিলেন পেয়েছেন তার চেয়ে কম। তবে অন্টারিও লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে তার আগ্রহের কথা ব্যক্ত করেন তিনি।

এ বছরের প্রাদেশিক নির্বাচন নিয়ে লিবারেল পার্টি তাদের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করার কয়েকদিন পরই বার্ষিক এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রাদেশিক নির্বাচনে ক্রম্বি তার নিজের আসনটি হারান এবং মাত্র ১৪টি আসন পেয়ে তৃতীয় স্থান অধিকার করতে সক্ষম হয় দলটি।

শুক্রবার সিটিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রম্বি বলেন, আমিই প্রথম নেতা যে, দারুণ কিছু জয়ের কথা বলতে পারে। অবশ্যই আমরা ৩০ শতাংশ ভোট এবং নতুন পাঁচটি আসনে জয় পেয়েছি। তবে কিছু হারাতেও হয়েছেও।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.