Latest Posts

কুইবেক সুপিরিয়র কোর্টের বিচার নিয়োগকে চ্যালেঞ্জ

- Advertisement -
কুইবেক সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে রবার্ট লেকির নিয়োগে অসন্তোষ প্রকাশ করেছে বিচার বিভাগীয় একটি অধিকার গ্রুপ

কুইবেক সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে রবার্ট লেকির নিয়োগে অসন্তোষ প্রকাশ করেছে বিচার বিভাগীয় একটি অধিকার গ্রুপ। তারা এই নিয়োগকে বলছে অবৈধ ও অসাংবিধানিক।

ড্রইটস কালেক্টিফস কুইবেক নামের গ্রুপটি বলছে, বিচারক হওয়ার জন্য মৌলিক যোগ্যতার শর্ত পূরণ করতে পারেননি লেকি।

- Advertisement -

ফেডারেল আইন অনুযায়ী, সুপিরিয়র কোর্টের বিচার হতে গেলে সংশ্লিষ্ট প্রাদেশিক বার অ্যাসোসিয়েশনে দশ বছরের সদস্য হতে হয়।
কিন্তু ম্যাকগিল ইউনিভার্সিটির ল অনুষদের সাবেক ডিন লেকি জানুয়ারিতে তার নিয়োগের দিন পর্যন্ত মাত্র সাত বছর কুইবেক বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।

তার নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে গ্রুপটি কুইবেক সুপিরিয়র কোর্টে একটি প্রস্তাব দাখিল করেছে।
এ ব্যাপারে বক্তব্যের জন্য কানাডার বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করে দি কানাডিয়ান প্রেস। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.