
ব্রেডের মূল্যবৃদ্ধির কারসাজি সংক্রান্ত ক্লাস-অ্যাকশন মামলা ৫০ কোটি ডলারে মীমাংসা হয়েছে। কানাডিয়ান ক্রেতারা এখন ৫০ কোটি ডলারে তাদের হিস্যা দাবি করতে পারবেন।
স্ট্রসবার্গ উইঙ্গফিল্ড সাসো এলএলপি এবং অর টেইলর এলএলপি বৃহস্পতিবার বলেছে, লবল কোম্পানি লিমিটেড ও তাদের মূল্য কোম্পানি জর্জ ওয়েস্চন লিমিটেড সংশ্লিষ্ট যে অনুমোদিত বন্দোবস্ত হয়েছে তাতে দাবি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে।
ক্ষপিূরণ দাবি করার জন্য যোগ্য কানাডিয়ান বাসিন্দাদের অবশ্যই পূরণ করা একটি দাবি পত্র ১২ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে। সেইসব কানাডিয়ানই কেবলমাত্র ক্ষতিপূরণ দাবি করতে পারবেন, যারা ব্যক্তিগত ভোগের জন্য ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাগড ব্রেড, বান, রোল, নান, ইংলিশ মাফিন র্যাপ, পিটা এবং টরটিলা কিনেছিলেন। তবে ক্রয়ের প্রমাণপত্র দাখিলের প্রয়োজন নেই।
কুইবেকের বাইরে বসবাসকারী কানাডিয়ানরা কানাডিয়ানব্রেডসেটেলমেন্টডটসিএ থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। আর উল্লেখিত সময়েল মধ্যে যারা কুইবেকে বসবাস করতেন তারা কুইবেকব্রেডসেটেলমেন্টডটসিএ থেকে ফরম নিতে পারবেন।
অর টেইলর এলএলপির পার্টনার জিম অর বলেন, এই প্রস্তাব কানাডিয়য়ান ভোক্তাদের আর্থিক স্বস্তি দেবে, যেটা তাদের প্রাপ্য।
অন্টারিও সুপ্রিম কোর্টের বিচারক এড মরগান গত মে মাসে ৫০ কোটি ডলারের মীমাংসা অনুমোদন করেন। এর মধ্যে লবল এবং জর্জ ওয়েস্টনকে সম্মিলিতভাবে পরিশোধ করতে হচ্ছে ৪ কোটি ৪০ লাখ ডলার। তাদের বিরুদ্ধে ব্রেডের মূল্যবৃদ্ধির কারসাজির অভিযোগ আনার পর তাদেরকে এই অর্থ পরিশোধ করতে হচ্ছে। বাকি ৯ কোটি ৬০ লাখ ডলার আসবে ২০১৮ সালে শুরু করা লবলর গিফট কার্ড কর্মসূচি থেকে। যেসব গ্রাহক ব্রেডপ্রতি দেড় ডলার বেশি মূল্য দিয়েছেন তাদের ক্ষতিপূরণের জন্য ২০১৯ সাল পর্যন্ত কর্মসূচিটি চালু রাখে তারা।
মরগান তার লিখিত সিদ্ধান্তে বলেন, গ্রোসারি কোম্পানিটি যে পরিমাণ অর্থ দিচ্ছে তা সবপক্ষের জন্যই দারুণ এবং ন্যায্য ফলাফল।
বন্দোবস্ত চুক্তিটি গত জুলাইয়ে সুপিরিয়র কোর্ট অভ কুইবেকও অনুমোদন করে। আইনি ফি এবং আদালত সংক্রান্ত অন্যান্য খরচ পরিশোধের পর তহবিলের ৭৮ শতাংশ অন্টারিওর ক্রেতাদের মধ্যে বণ্টন করা হবে। বাকি অর্থ পাবেন কুইবেকের ক্রেতারা।

